সৌরভ গাঙ্গুলি বীরেন্দ্র সহবাগকে ‘ব্যবহার’ করেছেন সুবিধা মত! KBC-তে এসে বিগ বি’র সামনে এ কী বলে ফেললেন বীরু?

সোনি টিভিতে জমিয়ে চলছে কেবিসি। অমিতাভ বচ্চনের ব্যারিটোনে কঠিন কুইজ দেখার জন্য একেবারে মুখিয়ে থাকে ভারতবাসী। এছাড়াও প্রতিযোগীদের জীবনের নানা কাহিনীও জানা যায় এখান থেকে। এবার সৌরভ গাঙ্গুলি আর বীরেন্দ্র সহবাগ আসছেন হট সিটে বসতে এবং বীরেন্দ্র সহবাগ যা বললেন দাদাকে নিয়ে তা শুনে চমকে উঠলেন সকলে।

গত সপ্তাহ থেকেই শুরু হয়েছে জনপ্রিয় রিয়েলিটি শো কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৩ নম্বর সিজনের সম্প্রচার।এই বছরে প্রতি শুক্রবার থাকছে চমক। ‘শানদার শুক্রবার’ নামের বিশেষ পর্বে অমিতাভ বচ্চনের সাথে খেলবেন কোনো তারকা।

সেই বিশেষ পর্বে এবার দেখা যাবে ভারতীয় ক্রিকেটে অন্যতম দুই নক্ষত্র সৌরভ গঙ্গোপাধ্যায় এবং বীরেন্দ্র সেহবাগ কে।স্বাভাবিক ভাবেই তাদের নিয়ে আনন্দিত অনুরাগীরা।এরমধ্যেই চ্যানেলের একটি প্রমো ভিডিও প্রকাশ্যে এসেছে।

আর এই ভিডিও প্রকাশ্যে আসার পরেই শুরু হয়েছে কোলাহল।প্রোমোতে কখনও দেখা যাচ্ছে প্রশ্নকর্তার আসনে সৌরভ এবং উল্টোদিকের হট সিটে পাশাপাশি বসে রয়েছেন অমিতাভ-সেহবাগ। এক জায়গায় ‘বিগ বি’-র উদ্দেশে ‘প্রিন্স অফ ক্যালকাটা’-কে বলতে শোনা যাচ্ছে তিনি যেন কখনওই সেহবাগকে বিশ্বাস না করেন। করলেই গাড্ডায় পড়বেন। ‘দাদা’-র কথা শেষ হতে না হতেই রসিয়ে রসিয়ে বীরুর জবাব, ‘এখন উনি একথা বলছেন। আর খেলার সময় যখন টিমের বড় রান করার প্রয়োজন হতো, রান দ্রুত তাড়া করার প্রয়োজন হতো তখন উনি বীরুকেই ডাকতেন। ব্যাটিংয়ে কে ওপেন করবে ভেবে পাচ্ছেন না, ডাক বীরুকে। আবার যুৎসই বোলার পাচ্ছেন না, সেইসময়েও আমিই কাজে এসেছি! আমিই প্রতিবার ওঁর মুশকিল আসান হয়েছি’।

এখানেই শেষ না। আরো একটি প্রোমো ভিডিও প্রকাশ্যে এসেছে।শোয়ের অন্য একটি প্রোমোতে বীরুর উদ্দেশে অমিতাভকে প্রশ্ন করতে দেখা যায়, ফিল্ডিং করতে করতে যদি ক্যাচ মিস হয়ে যায়? প্রশ্ন শোনা মাত্র বীরু সৌরভের দিকে ইশারা করে বলে উঠেন, ‘যদি কোচ গ্রেগ চ্যাপেল হন, তবে গাইব আপনি তো য্যায়সে তয়সে, থোরি এয়সে ইয়া ওয়সে কাট যায়েগি…. আপকা ক্যায়া হোগা জনাবে আলি…’। তিনজনের আড্ডায় রীতিমত জমজমাট এই এপিসোড।সোম থেকে শুক্র সোনি টিভিতে সম্প্রচারিত হয় এই গেম শো। পাশাপাশি সোনি লিভ অ্যাপ এবং জিও টিভি-তে দেখা যায় কৌন বনেগা ক্রোড়পতি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles