ক্ষমতার পালাবদলে বদলে গেল সম্পর্ক! তারকাহীন মমতার ২১ জুলাইয়ের মঞ্চ, দেখা গেল না অন্যতম ‘দিদি ভক্ত’ ভিভানকেও! সামাজিক মাধ্যমে তুমুল সমালোচনার মুখে পড়তেই, জবাবে কী বললেন অভিনেতা?

এবারের ২১ জুলাইয়ে বিড়লা তারামণ্ডলের সামনে জনসমাগম থাকলেও চোখে পড়েনি টলিউডের পরিচিত মুখগুলো। আগে যেখানে এই মঞ্চ মানেই ছিল অভিনেতা, গায়ক ও পরিচালকদের ভিড়, সেখানে এবার ছবিটা ছিল একেবারেই আলাদা। তৃণমূল কংগ্রেসের এই ঐতিহ্যবাহী অনুষ্ঠানে তারকাদের অনুপস্থিতি নিয়ে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে নানা আলোচনা।

রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির কারণেই এই পরিবর্তন বলে মনে করছেন অনেকে। তৃণমূল এখন দুই ভাগে বিভক্ত, তার উপর সাম্প্রতিক রাজনৈতিক পালাবদলও প্রভাব ফেলেছে। ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের ২১ জুলাইয়ের মঞ্চে আগের মতো তারকাদের উপস্থিতি দেখা যায়নি, যা অনেকের কাছেই অচেনা লেগেছে।

এই বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয় জোর বিতর্ক ও ট্রোল। সেই আলোচনার মাঝেই উঠে আসে টেলিভিশনের জনপ্রিয় মুখ ভিভান ঘোষের নাম। ‘চিরসখা’ ধারাবাহিকের পরিচিত চরিত্র বুব্লাই হিসেবে যিনি দর্শকদের কাছে পরিচিত, তিনি একটি পোস্ট করেন যেখানে বিদ্রোহীদের প্রসঙ্গে মন্তব্য ছিল। অনেকেই ধরে নেন, তিনি বিরোধী তৃণমূল শিবিরকে কটাক্ষ করেছেন।

এরপর এক নেটিজেন মন্তব্য করেন, কাজ হারানোর ভয়ে নাকি অভিনেতারা মমতার মঞ্চে যাননি। এই মন্তব্যের জবাব দিতে দেরি করেননি ভিভান। তিনি স্পষ্টভাবে জানান, শিল্পীদের ডাকা হলে তবেই তারা যান, এবার সেই আমন্ত্রণই দেওয়া হয়নি। পাশাপাশি তিনি বলেন, শিল্পীরা অনেক সময় সহজ লক্ষ্য হয়ে ওঠেন বলেই এভাবে সমালোচনা করা হয়।

আরও পড়ুনঃ “মানুষ বেশ নির্মম, বুঝলেন মমতা বন্দ্যোপাধ্যায়! আপনি তো সবসময় একটু…” দলের পর ২১ জুলাইয়েও ভাঙন, ফাঁকা মঞ্চ! পোস্টে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে খোঁচা দিয়ে তীব্র বার্তা শ্রীলেখা মিত্রের?

ভিভানের এই মন্তব্য দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। তিনি আরও জানান, আগে আমন্ত্রণপত্র আসত নির্দিষ্ট দফতর থেকে, কিন্তু এবার তা আসেনি। একই সঙ্গে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাঁর শ্রদ্ধার কথাও উল্লেখ করেন এবং জানান, তিনি কোনও রাজনৈতিক দলের সদস্য নন। এই ঘটনার পর বিনোদন জগৎ ও রাজনীতির সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর