বড় সুখবর! অস্কারের জন্য নির্বাচিত হল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’, তালিকায় আরও ৪ ভারতীয় ছবি

২০২২ সালে বলিউডে সবথেকে জনপ্রিয় ছবি ছিল বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি। অনেক বিতর্কের মধ্যে দিয়ে গেলেও মানুষের মন জয় করেছিল এই ছবি। এবার এল আরও বড় সুখবর। অস্কারের মঞ্চে নির্বাচিত হল ‘দ্য কাশ্মীর ফাইলস’। ভারত থেকে নির্বাচিত ৫টি ছবির মধ্যে এটি একটি। এই খবর জানালেন স্বয়ং পরিচালক বিবেক অগ্নিহোত্রী।

https://twitter.com/vivekagnihotri/status/1612699170787430403?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612699170787430403%7Ctwgr%5E133509cc7042a7c8a6b94447cb91f36f93efd474%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.aajtak.in%2Fcinema-and-tv-serial-news%2Fstory%2Fkashmir-files-shortlisted-oscars-2023-academy-anupam-kher-vivek-agnihotri-mithun-chakraborty-kantara-sus-495538-2023-01-10

এই ছবির সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান বিবেক অগ্নিহোত্রী। শুধু ছবিই নয়, এই ছবিতে যারা অভিনয় করেছেন অর্থাৎ অনুপম খের, মিঠুন চক্রবর্তী, পল্লবী যোশী, দর্শন কুমার এরা সকলেই অস্কারে সেরা অভিনেতা বিভাগে শর্টলিস্ট হয়েছেন। পরিচালক জানান যে এটার তো সবে শুরু, এখনও দীর্ঘ পথ অতিক্রম করা বাকি।

https://twitter.com/vivekagnihotri/status/1612700119811624961?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1612700119811624961%7Ctwgr%5E133509cc7042a7c8a6b94447cb91f36f93efd474%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fbangla.aajtak.in%2Fcinema-and-tv-serial-news%2Fstory%2Fkashmir-files-shortlisted-oscars-2023-academy-anupam-kher-vivek-agnihotri-mithun-chakraborty-kantara-sus-495538-2023-01-10

গত বছরের ১১ই মার্চ মুক্তি পায় ‘দ্য কাশ্মীর ফাইলস’। এই ছবি নিয়ে বিতর্ক দানা বাঁধে ঢের। ১৯৯০ সালে কাশ্মীরি পণ্ডিতদের উপর যে নৃশংস হত্যালীলা চালানো হয়, যেভাবে তাদের উপত্যকা থেকে উৎখাত করা হয়, সেই কাহিনীর প্রেক্ষাপটেই তৈরি হয়েছিল বিবেক অগ্নিহোত্রীর ‘দ্য কাশ্মীর ফাইলস’। কম বাজেটের এই ছবি ব্যাপক সাফল্য পায় দেশজুড়ে। ভারতে ২৫২ কোটি টাকার ব্যবসা করে এই ছবি।

তবে এই ছবিতে রাজনৈতিক রঙও লাগে। বিরোধী রাজনৈতিক নেতারা দাবী করেছিলেন যে এই ছবি আসলে বিজেপির প্রোপাগান্ডা। বিরোধী শিবিরের তরফে এই ছবি বয়কট করার দাবী উঠলেও নানান বিজেপি শাসিত রাজ্যে এই ছবি দেখার জন্য প্রেক্ষাগৃহে ছবির টিকিট করমুক্ত করা হয়।

‘দ্য কাশ্মীর ফাইলস’ ছাড়াও ঋষভ শেট্টির ছবি ‘কান্তারা’ও অস্কারের জন্য নির্বাচিত হয়েছে। এছাড়াও, ভারতীয় ছবির মধ্যে অস্কারের মঞ্চে যাচ্ছে ‘আরআরআর’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ও ‘ছেলো শো’। স্বাভাবিকভাবেই এমন খবরে খুশির হাওয়া ভারতীয় চলচ্চিত্র জগতে।

RELATED Articles