প্রেম জমে ক্ষীর! ‘কে কী বলল কিচ্ছু যায় আসে না, আমি মানুষটাকেই বিশ্বাস করব’, রণজয় সম্পর্কে গুঞ্জনে কান দিতে নারাজ শ্যামৌপ্তি, প্রথমবার মুখ খুলে কী বললেন অভিনেত্রী?

বর্তমানে বাংলা টেলিভিশন (Bengali Television) জগতের দুজন জনপ্রিয় মুখ হলেন রণজয় বিষ্ণু (Ranojoy Bishnu )শ্যামৌপ্তি মুদলি (Shyamoupti Mudly)। স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক গুড্ডিতে তারা একসাথে কাজ করেন। এই ধারাবাহিকে তাদের দুজনের জুটি দর্শকের মন জয় করে নেয়। অনুজ গুড্ডি চরিত্রে তাদের অভিনয় ছিল অসাধারণ কিন্তু গল্পের শেষে রণজয় অভিনীত অন্য চরিত্রের সাথে গুড্ডির মিল হলেও অনুজের সাথে গুড্ডির মিল হয়নি, যে কারণে দর্শকরা বারবার চেয়েছিলেন নতুনভাবে কোন ধারাবাহিকে একসাথে ফিরে আসুক রণজয় ও শ্যামৌপ্তি।

বর্তমানে জি বাংলার ই দুই জনপ্রিয় ধারাবাহিকে প্রধান মুখ হিসেবে‌ তাদের দেখতে পাওয়া যাচ্ছে, যদিও তারা জুটি হিসেবে ফিরে আসেন নি। দুজনেই দুটি ভিন্ন ধারাবাহিকে ফিরে এসেছেন। শ্যামৌপ্তি ফিরেছেন অমর সঙ্গী ধারাবাহিকে শ্রী চরিত্রে আর রণজয় ফিরেছেন কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকের অনিকেত চরিত্রে।-টলি পাড়াতে বর্তমানে শ্যামৌপ্তি এবং রনজয়কে নিয়ে রীতিমত আলোচনা চলছে। যদিও তারা নিজেরা একে অপরের সম্পর্কে এর আগে সেভাবে কিছু বলেন নি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে শ্যামৌপ্তি রনজয় সম্পর্কে কিছু মন্তব্য করায় ফের তাদের সম্পর্কের একটা গুঞ্জন উঠেছে।

আসলে স্টার জলসার গুড্ডি ধারাবাহিক করতে গিয়েই তাদের বন্ধুত্ব এবং জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক দিদি নাম্বার ওয়ান এর শো তে গিয়েও তাদের বন্ধুত্ব প্রসঙ্গে কিছু কথা ওঠে। একটা সময় রনজয় নিজের জীবনের সব থেকে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন, কিন্তু সেই সময় শ্যামৌপ্তি কোন‌ও মন্তব্য না করলেও বর্তমানে অভিনেতার জীবনের সেই কঠিন সময় নিয়ে মন্তব্য করেন শ্যামৌপ্তি। রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকারের বিয়ের পরে তার আগের প্রেমিকাদের প্রসঙ্গ টেনে রণজয়কে এক সময় লাগাতার ভাবে আক্রমণ করা হত।

এইসময় রণজয়ের কাছের বান্ধবী শ্যামৌপ্তি সেই বিষয় নিয়ে কোন‌ও মন্তব্য করেননি। তবে, সম্প্রতি একটি সংবাদমাধ্যমের পক্ষ থেকে শ্যামৌপ্তির সাক্ষাৎকার নেওয়া হলে সেই সাক্ষাৎকারে অভিনেত্রীর বর্তমানে করা ধারাবাহিক এবং ব্যক্তিগত জীবন সম্পর্কে নানান রকম কথা উঠে আসে। নানান রকমের কথা প্রসঙ্গে রনজয়ের প্রসঙ্গ উঠতেই অভিনেত্রী বলেন,“ ব্যক্তিগত জীবন নিয়ে এতদিন কোন গুঞ্জন ছিল না। কারণ আমি চাই না। আমরা ভালো বন্ধু।”

এরপর অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয় যে রণজয়ের প্রাক্তন প্রেমিকা সোহিনী সরকার থেকে শুরু করে অনেক প্রাক্তন‌ই রনজয়কে নিয়ে একাধিক অভিযোগ এনেছেন, তিনি কি সেই অভিযোগে বিশ্বাস করেন? এই প্রসঙ্গে শ্যামৌপ্তি পরিস্কার বলেন, “সত্যি কখনও লুকিয়ে থাকে না। যে মানুষটাকে কাছ থেকে দেখছি, চিনছি, তাকেই তো বিশ্বাস করব। আমি জানি ও কেমন, সেখানে কে কী বলল, কী হল না হল, তাতে কিছু যায় আসে না। ও খুব ভাল মানুষ।” অভিনেত্রীর রণজয় সম্পর্কে বলা এই কথায় রণজয় শ্যামৌপ্তির প্রেমের গুঞ্জন যেন আর‌ও বেড়েছে।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles