নীলাঞ্জন নয়, ইমনের জীবনের গুরুত্বপূর্ণ মানুষ অন্য কেউ! কার কথা বললেন গায়িকা

টলিউডের অন্যতম জনপ্রিয় গায়িকা ইমন চক্রবর্তী (Imon Chatterjee)। তুমি অন্য কারও সঙ্গে বেঁধো ঘর গানটি দিয়ে ক্যারিয়ার শুরু। তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি। পেয়েছেন জাতীয় পুরস্কার। আগামী ৯ ই মার্চ লিলুয়ার মীর পাড়া পার্ক ময়দানে অনুষ্ঠিত হতে চলেছে ইমন চক্রবর্তী (Imon Chatterjee) আয়োজিত ‘বসন্ত উৎসব’। এ বছর অষ্টম বর্ষে পা রাখতে চলেছে এই উৎসব।

এককালে মায়ের হাত ধরে শুরু এই বসন্ত উৎসব শুরু করেছিলেন ইমন। এই উৎসব তিনি চালিয়ে নিয়ে যেতে চান সব সময় বলা ভালো আজীবন । প্রতি বছরই এই উৎসবের আয়োজন করেন তিনি। নামী দামি শিল্পীদের আগমনে উৎসব মুখর একটি দিন সাথে সঙ্গীতানুষ্ঠান একেবারে জমে যায় ইমন চক্রবর্তী বসন্ত উৎসব। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইমন কথা বললেন তার জীবনের গুরুত্বপূর্ণ মানুষকে নিয়ে। না এটা কিন্তু তাঁর স্বামী নয়।

এই বছর বসন্ত উৎসবে হাজির থাকবেন পদ্মভূষণপ্রাপ্ত সঙ্গীতশিল্পী ঊষা উত্থুপ-সহ অন্যান্য নামী দামি শিল্পীরা। উৎসবে বাকি সবার মত তার গানের স্কুলের ছাত্র-ছাত্রীরা তাঁর ছায়াসঙ্গী হিসেবে উৎসবটিকে সমৃদ্ধ করে তোলেন ।

‘বসন্ত উৎসব’-এর পাশাপাশি ‘নতুন প্রতিভার খোঁজে’ একটি নয়া উদ্যোগ নিয়েছেন গায়িকা । বেশ কিছু বছর ধরেই নিজের ব্যক্তিগত উদ্যোগে নতুনদের সুযোগ দিচ্ছেলেন তিনি। তবে এই বছর থেকে শুরু করলেন ট্যালেন্ট হান্ট শো ‘নতুন প্রতিভার খোঁজে’। দক্ষিণ কলকাতার শরৎ স্মৃতি সদনে হয়েছিল এই অনুষ্ঠানের গ্র্যান্ড ফিনালে। ‘নতুন প্রতিভার খোঁজে’ তে সেরার সেরা-এর জন্য থাকছে বড় রিয়্যালিটি শোয়ের অডিশন পর্বে যাওয়ার সুযোগ । দ্বিতীয় ও তৃতীয় জন পাবেন ইমনের সংস্থা থেকে গান রেকর্ড করার সুযোগ।  ইমনের বসন্ত উৎসবেও প্রথম তিনজনের গান গাইবার সুযোগ পেয়েছেন তারা।

সাক্ষাৎকারে তার ক্যারিয়ারের শুরুর কথাটা বলেন তিনি। অনেক লড়াই করে তবে এই জায়গায় পৌঁছেছেন এই কথা বলতে শোনা যায় তাঁকে। ইমন চক্রবর্তীর বসন্ত উৎসব নিয়ে নস্টালজিয়ার শেষ নেই। স্বভাবতই দর্শকদের থেকেও বেশি উৎসাহিত তিনি নিজেই। দিনটা প্রায় চলে গেল প্রস্তুতি পর্ব তুঙ্গে।

এই সাক্ষাৎকারের মাঝেই ইমন কথা বললেন অনুপম রায়কে নিয়ে। ইমনের জীবনের একজন গুরুত্বপূর্ণ মানুষ অনুপম রায়। সম্প্রতি প্রস্মিতা পালকে বিয়ে করেছেন অনুপম। তৃতীয়বার বিয়ের জন্য তাঁকে তাঁর প্রাক্তন স্ত্রী পিয়ার মতো ট্রোলিংয়ের শিকার হতে হয়নি ঠিকই। কিন্তু নানান কথা উঠছে। সেসবের সোজা জবাব দিয়েই ইমন বলেন “দুটো মানুষ যেভাবে ভালো থাকতে চায় তারা থাকুক। আর অনুপম রায়ের ভালো আমি সব সময় চাই মন থেকে”।

RELATED Articles