ভালোবেসে বিয়ে করলেও পরকীয়ার জেরে বিচ্ছেদ, ভরত কল সুখী দ্বিতীয় স্ত্রী নিয়ে, নিঃসঙ্গতায় কাটছে অনুশ্রীর জীবন, ফের কেন বিয়ে করেননি অভিনেত্রী?

অভিনেতা ভরত কলকে বিয়ে করলেও স্বামীর একাধিক পরকীয়া সম্পর্কের জেরে বিয়ের কয়েক বছরের মধ্যেই হয়ে যায় ডিভোর্স। অভিনেতা ভরত কলকে ভালোবেসে আর করেননি দ্বিতীয় বিয়ে। ‌ সিনেমা সিরিয়ালের জনপ্রিয় মুখ অনুশ্রী দাসের (Anusree Das) শেষ জীবন কাটছে অত্যন্ত নিঃসঙ্গতায়। সিনেমা থেকে শুরু করে সিরিয়াল সব জায়গাতেই দারুন জনপ্রিয়তা অর্জন করলেও ব্যক্তিগত জীবনে একরাশ দুঃখ বহন করে নিয়ে চলেছেন তিনি। ‌

টলিউডের প্রথম সারির জনপ্রিয় অভিনেত্রী অনুশ্রী দাস (Anusree Das)। ভবেশ কুণ্ড পরিচালিত বউ রানী সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন। তারপরে আর তাকে পিছন ফিরে তাকাতে হয়নি। এরপর থেকে একের এক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। অভিনেত্রী অনুশ্রী দাসের (Anusree Das) জন্ম হয় কলকাতার শহরে। ছোটবেলা থেকে অভিনয় প্রতি আগ্রহ তৈরি হয়েছিল তার। বহু চেষ্টার পর ১৯৯১ সালে ভবেশ কুন্ডুর পরিচালিত বউরানী চলচ্চিত্রের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন তিনি। মুক্তি পাওয়ার ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছিল এই সিনেমা। অনেকের সাথে কাজ করলেও ভাস্কর অনুশ্রী (Anusree Das) জুটি দর্শকদের সবচেয়ে পছন্দের ছিল।

রবি ওঝা থেকে শুরু করে মনোজ মিত্রর মতো দাপটে অভিনেতাদের সাথে কাজ করেছেন। ক্যারিয়ারের যত বেশি সফলতা অর্জন করেছেন তার থেকেও বেশি অপ্রাপ্তি রয়ে গেছে ব্যক্তিগত জীবনে। ব্যক্তিগত জীবনে একেবারেই সুখের মুখ দেখেননি অভিনেত্রী অনুশ্রী দাস (Anusree Das)। শোনা যায় অভিনেত্রী হিসেবে অনুশ্রী (Anusree Das) যখন সাফল্যের মধ্য গগনে তখনই তার জীবনে আসে প্রেম। বিখ্যাত খলনায়ক ভরত কলের সাথে তার প্রেমের গুঞ্জন শোনা যায় টলিপাড়ায়। এমনকি তাদের ঘনিষ্ঠতার কথাও শোনা যেত টলিপাড়ায়। বেশ কয়েক বছর চুটিয়ে প্রেম করার পর বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। কিন্তু বিবাহিত জীবন সুখের হয়নি। বিয়ের পর একের পর এক সাংসারিক অশান্তি হতে থাকে। শোনা যায় অভিনেত্রীর সাফল্য মেনে নিতে পারেনি স্বামী ভরত কল। ঈর্ষান্বিত হয়েই স্ত্রীর সাথে ঝামেলার সূত্রপাত। অনেক চেষ্টার পর ও বৈবাহিক সম্পর্ক ও টিকিয়ে রাখতে পারেননি তারা।

অনুশ্রীর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ থাকাকালীন একাধিক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ভরত কল। তৎকালীন বহু অভিনেত্রীদের সাথে ভরত কলের পরকীয়ার সম্পর্ক গড়ে উঠেছিল। শেষমেষ তাদের বৈবাহিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে আসেন অনুশ্রী (Anusree Das)। সূত্রের খবর বিচ্ছেদের পর নাকি একেবারে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। এমনকি তার স্বামীর বদলে যাওয়া মেনে নিতে না পেরে অবসাদে ভুগছিলেন তিনি। একের পর এক সিনেমা হাতছাড়া হতে থাকে তার।

সময়ের ফেরে ঘুরে দাঁড়িয়েছেন অভিনেত্রী। বড় পর্দা থেকে শুরু করে ছোট পর্দায় সব জায়গাতেই দাপটের সঙ্গে অভিনয় করে দক্ষ প্রতিভাবান অভিনেত্রী তৈরি করেছেন নিজেকে। অনুশ্রীর (Anusree Das) সাথে বিচ্ছেদের পরই টলিউডের জনপ্রিয় অভিনেত্রী জয়শ্রীর সঙ্গে সম্পর্কে আবদ্ধ হন ভরত কল। বেশ কয়েক বছর সম্পর্কে থাকার পর বিবাহবন্ধনে আবদ্ধ হন তারা।

তবে বিবাহবিচ্ছেদের পর আর কোন সম্পর্কে থাকতে দেখা যায়নি অনুশ্রীকে (Anusree Das)। এখনো পর্যন্ত সব জায়গায় দাপটের সাথে কাজ করে চলেছেন অনুশ্রী। এমনকি কিছুদিন আগে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক খড়কুটোয় অভিনেতা ভরত কলের বর্তমান স্ত্রী জয়শ্রী মুখোপাধ্যায়ের সঙ্গে কাজ করেছিলেন অনুশ্রী। এই ধারাবাহিকে একেবারে দুই বোনের সম্পর্কে দেখানো হয়েছিল তাদের।

এই প্রসঙ্গে, এক সাক্ষাৎকারে অভিনেত্রী অনুশ্রী (Anusree Das) জানান, বাস্তব জীবনে একাধিক উত্থান পতন থাকলেও এর সঙ্গে পেশাগত জীবনের কোনরূপ সমস্যা নেই। ‌কাজের জায়গায় টিকে থাকতে হলে মনোমালিন্য সরিয়ে কাজ করতে হবে। প্রসঙ্গত বর্তমানে সান বাংলা চ্যানেলে দ্বিতীয় বসন্ত ধারাবাহিকে অভিনয় করছেন অনুশ্রী। এই ধারাবাহিকে অনিরুদ্ধর মায়ের চরিত্রে তাকে বেশ পছন্দ করেছেন দর্শকেরা।

RELATED Articles