‘চুরির মক্ষীরানির পক্ষে রাজ্য চালানো সম্ভব নয়’, মুখ্যমন্ত্রী পদে হবে বদল, বসবে মমতার নিকটাত্মীয়, দাবী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, ভাইপোর দিকে নিশানা?

Abhijit Ganguly slammed Mamata Banerjee: লোকসভা ভোটের আবহে নানান দলের প্রার্থীরা একে অপরকে দাগতে ব্যস্ত। কেউ কাউকেই এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয়। শাসক দল তো বটেই, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করছেন বিরোধী দলের নেতানেত্রীরা। এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় দাবী করলেন (Abhijit Ganguly slammed Mamata Banerjee), লোকসভা ভোট মিটলেই মুখ্যমন্ত্রী পদ বদলে যাবে।

কী বলেছেন বিজেপি প্রার্থী (Abhijit Ganguly slammed Mamata Banerjee)?

আজ, রবিবার কাঁথিতে নির্বাচনী সভা করেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সভা থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানান তিনি (Abhijit Ganguly slammed Mamata Banerjee)। বলেন, “আমরা বুঝতে পেরেছি যে বিজেপি অন্তত পক্ষে ২৫টা আসন পশ্চিমবঙ্গে পেতে চলেছে। এখবর শুধু আমরা নয়, রাজ্যের গোয়েন্দা দফতর নিঃসন্দেহে নির্লজ্জ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পৌঁছে দিয়েছেন। আমাদের কাছে যে খবর আছে, তাতে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের তোড়জোড় করছেন”।

বিজেপি প্রার্থীর দাবী, “এই চুরির মক্ষীরানির পক্ষে আর সম্ভব নয় এই রাজ্য চালানো। তিনি একজন চুরির রানি হিসাবে পরিচিত হয়ে গেছেন। তাকে এখন মুখ্যমন্ত্রী বদল করতেই হবে (Abhijit Ganguly slammed Mamata Banerjee)। আর সেই জায়গায় তিনি একজন চুরির রাজাকে বসিয়ে যাবেন, যিনি তাঁর নিকটাত্মীয়। এভাবে তিনি হিমালয়ে চলে যাবেন, আর বাকি চুরিটা সেই আত্মীয় করবে”।

এর আগে গতকাল, শনিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মালদহের রতুয়ায় এক সভা থেকে দাবী করেছিলেন, লোকসভা নির্বাচনে বাংলা থেকে বিজেপি ভালো ফল করলে তৃণমূল সরকারের পতন হবে। রাজ্যে নতুন করে বিধানসভা নির্বাচন হবে বলে দাবী করেছিলেন তিনি। আর এবার মুখ্যমন্ত্রী বদলের দাবী করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly slammed Mamata Banerjee)

যদিও বিজেপি প্রার্থী কথায় (Abhijit Ganguly slammed Mamata Banerjee) বিশেষ আমল দিতে নারাজ শাসক শিবির। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের দাবী প্রসঙ্গে পাল্টা আক্রমণ করে শান্তনু সেন বলেন, “গ্রীষ্মের দাবদাহে মাথার ঠিক নেই। তাই দিবাস্বপ্ন দেখছেন। দুর্নীতির বিরুদ্ধে কথা বলে ভগবানের কাছাকাছি হওয়ার চেষ্টা করেছিলেন। আর আজ দুর্নীতিতে ডুবে থাকা বিজেপির কাছে গিয়েই আত্মসমর্পণ করেছেন”। তৃণমূল সুপ্রিমোর প্রশংসা করে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় মধ্যগগণের সূর্য। তাঁকে সরানো সহজ নয়”।

RELATED Articles