ফের নেপোটিজম টলিপাড়ায়! মিঠাই খ্যাত অভিনেতার স্ত্রী এবার অন্য এক সিরিয়ালে অভিনয় করবেন মুখ্য ভূমিকায়

ছোটপর্দার অত্যন্ত জনপ্রিয় মুখ হলেন নীল চট্টোপাধ্যায়। তাকে বর্তমানে দেখা যাচ্ছে জি বাংলার কড়ি খেলা সিরিয়ালে। তবে এর আগে তিনি মিঠাইতেও অভিনয় করেছেন। এছাড়াও নেতাজি সিরিয়ালে তাকে দেখা গেছে।

আর এবার জানা গেল তার স্ত্রী পৃথা চট্টোপাধ্যায় পা রাখছেন টলিউডে। ছোটপর্দায় ডেবিউ হচ্ছে নীল চ্যাটার্জির বউ এর।সান বাংলার মেঘে ঢাকা তারা সিরিয়ালের প্রধান চরিত্র বৃন্দা হিসেবে দেখা যাবে তাকে।এই সিরিয়ালের ট্রেলার সম্প্রতি প্রকাশ্যে এসেছে এবং এই ট্রেলার শেয়ার করে স্ত্রীকে ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন নীল।

গত বছরেই বিয়ে করেন নীল এবং পৃথা। তাদের সংসার বেশ মজাদার ভাবেই চলে। সময় পেলেই দুজনে ঘুরতে বেরিয়ে পড়েন এদিক ওদিক। তবে এবার স্বামী-স্ত্রী দুজনেই ব্যস্ত থাকবেন কারণ দুজনের হাতেই রয়েছে অভিনয় এর কাজ।

মেঘে ঢাকা তারাতে বাড়ির বড় মেয়ের চরিত্রে অভিনয় করছেন পৃথা। যেখানে তাকে চাকরির সামলে সংসারের বিভিন্ন দিকটা দেখতে হয়। তার নিজের শখ বলতে কিছুই নেই। মা এবং ভাইদের সমস্ত শখ পূরণ করা তার জীবনের প্রথম প্রায়োরিটি। ট্রেলারে দেখা যাচ্ছে বৃন্দা নিজের স্যালারির সবটুকু টাকাই তুলে দিচ্ছে নিজের ভাই বোন দের হাতে। তাহলে বৃন্দার ইচ্ছা পূরণ করবে কে? এই নিয়েই সম্ভবত তৈরি গল্পটি।বৃন্দার বিপরীতে কোন নায়ক অভিনয় করবেন তা এখনো জানা যায়নি তবে সিরিয়ালটি নিয়ে ইতিমধ্যেই নেট পাড়ায় উৎসাহ তৈরি হয়েছে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles