কিশোরীর চোখের জল বদলে পাথর হয়ে যাচ্ছে!অবাক ঘটনায় আতঙ্কিত সকলেই

আমাদের বিশ্বে এমন কিছুই অবাক করার ঘটনা ঘটে যা মুহূর্তের মধ্যেই তাক লাগিয়ে দেয় সকলকে। কোন ক্ষেত্রে তৈরি হয় আতঙ্কের পরিবেশ। সোশ্যাল মিডিয়ার দৌলতে আজকাল আমরা বহু ঘটনার সাক্ষী থাকি। এমনই এক অবাক করা ঘটনা ঘটলো আমাদের ভারতবর্ষে।

১৫ বছর বয়সী এক ছোট্ট কিশোরীর চোখে জল। ছোটবেলায় কান্নাকাটি স্বাভাবিক ঘটনা।কিন্তু সে কাদলেই তার চোখ থেকে জলের বদলে পাথর বের হচ্ছে। আশ্চর্য্য এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কনৌজের গাদিয়া বালিদাসপুরে।

ঘটনাটি প্রকাশ্যে আসতেই সাধারণ মানুষের মধ্যে ভয়ের পরিবেশ সৃষ্টি হয়। মেয়েটির পরিবারের তরফে দাবি করা হয় – কয়েক মাস ধরেই ছোট্ট মেয়েটি চোখ শুকিয়ে যাচ্ছে।ফলে তার কান্না পেলেই পাথর বের হয় চোখ থেকে। ইতিমধ্যেই সেই কিশোরীকে নিয়ে ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে প্রতিবেশীদের মধ্যে। তাদের দাবি ওই কিশোরীর উপর কোনো অতৃপ্ত আত্মা ভর করেছে। আর সে এইসব করছে।কিশোরীর চোখের জল বদলে পাথর হয়ে যাচ্ছে!অবাক ঘটনায় আতঙ্কিত সকলেই

যদিও চিকিৎসক মহলের মত সম্পূর্ণ ভিন্ন। তারা এসব গুজব বলেই উড়িয়ে দিয়েছেন। পাশাপাশি এটি একটি বিরল প্রজাতির রোগ।যদিও এটা একেবারেই নতুন না। গত বছরে ইয়ামেনে ১২ বছর বয়সী এক কিশোরীর এই বিরল প্রজাতির রোগ দেখা যায়। ডাক্তারদের মতে এই ঘটনার কোনো ব্যাখ্যা নেই। পাথরের কাজ করলে কিংবা চোখে পাথর ও মার্বেলের গুঁড়ো প্রবেশ করলে এমনটা ঘটতে পারে।আবার চোখের গঠনপ্রণালী ঠিক না হলে সেই নোংরাগুলি বেরিয়ে না গিয়ে চোখে আটকে যায়। এরপর কান্নার সময় সেগুলি বেরিয়ে আসে।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles