লাবণ্য নিরুপায়, সূর্যকে নিজের যমজ মেয়ে সোনা-রুপার আসল সত্যি বলে দেওয়ার সিদ্ধান্ত নিল সে! আসছে ঝড়

স্টার জলসা থেকে জি বাংলা, কালার্স বাংলা ইত্যাদি বিভিন্ন বাংলা চ্যানেলগুলি একের পর এক সিরিয়াল আনছে দর্শকদের বিনোদন দেওয়ার জন্য। নতুন নতুন গল্প এবং তার সঙ্গে থাকছে আরো নতুন নতুন বেশ চমক। তবে পুরনো সিরিয়ালগুলি সেইসঙ্গে জোর টক্কর দেওয়ার জন্য নিজেদের তৈরি করছে এবং দর্শকদের জন্য প্রতি সপ্তাহেই প্রায় থাকছে একের পর এক টুইস্ট।

বেশ কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় সবার উপরে রয়েছে অনুরাগের ছোঁয়া। এই সিরিয়াল সেরা থাকার একমাত্র কারণ সিরিয়ালের নিত্য নতুন চমক এবং সব থেকে বড় রহস্য হলো সূর্য দীপার সম্পর্কের টানাপোড়েন এবং সেটার মীমাংসা কবে হবে সেটা। পাশাপাশি গল্পে দুই নতুন সদস্য অর্থাৎ ছোট সদস্য সোনা এবং রুপা আসায় গল্প একেবারে পাল্টে গেছে অন্যদিকে। সোনা বড় হয়েছে সূর্যর কাছে এবং রুপা বড় হয়েছে তার মা দীপার কাছে। রুপাকে নিজের মেয়ে বলে মেনে নিতে পারেনি সূর্য এবং সেই পরিচয় জানার পর দীপাকে সন্দেহ করেছে কবিরের সঙ্গে।

এতদিন হয়ে গেল তবু সেই সম্পর্কের জট খুলতে পারেনি কেউ। তবে রুপা সবটা জানে এবং ডাক্তারবাবুকে নিজের বাবা হিসেবে জানলেও সে বাবা বলে ডাকতে পারছে না। অন্যদিকে সোনা সবটা জানার পরে সূর্যের প্রতি রেগে রয়েছে এবং চাইছে সূর্য যেন তার ফুলমা অর্থাৎ দীপাকে গ্রহণ করে নেয়। এই নিয়ে সূর্য এবং দীপার মাঝে ঝামেলা চলছে।

তবে এবারই ঝামেলার মাঝেই লাবণ্য নিজেকে ঠিক ধরে রাখতে পারছে না। সে সিদ্ধান্ত নিয়ে ফেলে এবার সূর্যকে সমস্ত সত্যিটা জানিয়ে দেবে কারণ তার কাছে আর কোন উপায় নেই। নিজের ছেলে সূর্যর এইভাবে মানসিকভাবে ভেঙে পড়া মা হয়ে লাবণ্য চোখের সামনে দেখতে পারছে না আর। তবে সূর্যর বাবা প্রবীর লাবণ্যকে আটকায়। এ সমস্ত কিছু সূর্য শুনে ফেলে এবং সে বলে তার জীবনের সবকিছু শেষ হয়ে গেছে। তবে একটা পরিচয় সে জানতে চায় আর সেটা হলো সোনার আসল বাবা মা কে?

যদিও লাবণ্যকে এই প্রশ্ন করার পর সে থমকে যায় এবং উত্তর দেয় সে এর উত্তর জানে না। তবে লাবণ্য যে মিথ্যা বলছে সেটা সূর্য বুঝতে পারে এবং লাবণ্যকে পাল্টা চাপ দেয় সে আসল কথাটা বলার জন্য। চাপের মুখে কী করবে এবার লাবণ্য?

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles