চরম ভুল করে ফেললেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান, প্রবল ট্রোল করল পাকিস্তানিরাই

মূল্যবৃদ্ধির কারণে পাকিস্তানের জনগণের নাভিশ্বাস ওঠার জোগাড়। এই পরিস্থিতিতে পাক প্রধানমন্ত্রীর শেয়ার করা একটি ভিডিওর কারণে তাঁর উপর প্রচণ্ড ক্ষুব্ধ হলেন পাকিস্তানিরা। প্রধানমন্ত্রীকে ট্রোল করতে কসুর করল না ইমরানের দেশেরই জনতা।

পাক নেটিজেনরা ইমরান খানকে খোঁচা দিয়ে বলেন যে দেশে গ্যাস, পেট্রোল, বিদ্যুতের দাম আকাশছোঁয়া, এই কারণে জনগণ অসহায়তায় ভুগছে। আর সেই সময় এই বিষয়ে চিন্তা না করে প্রধানমন্ত্রী এমন ভিডিও শেয়ার করছেন যাতে পর্যটন শিল্প উন্নত হয়। দেশের এই গুরুতর বিষয়ে কেন সংবেদনশীল হয়ে কোনও পদক্ষেপ নেওয়া হচ্ছে না?

গত শনিবার পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টুইটারে ৪৫ সেকেন্ডের একটি ভিডিও শেয়ার করেন। এই ভিডিওতে একটি তুষার চিতাবাঘকে গর্জন করতে দেখা গিয়েছে। এই ভিডিও পোস্ট করে পাক প্রধানমন্ত্রী ইমরান খান লিখেছেন, “এটি একটি লাজুক তুষার চিতাবাঘের একটি বিরল ফুটেজ যা গিলগিট-বালতিস্তানের খাপলুতে দেখা গিয়েছে”।

এই ভিডিওর পোস্ট করার জন্য পাকিস্তানিরাই ক্ষোভ জাহির করেছে তাদের প্রধানমন্ত্রীর প্রতি। তাঁকে প্রচণ্ডভাবে কটাক্ষ করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। পাক জনতার অভিযোগ, দেশে যখন একদিকে মূল্যবৃদ্ধি মাথাচাড়া দিচ্ছে, মূল্যবৃদ্ধির কারণে দেশের জনগণের দুরাবস্থা, সেই সময় ইমরান খান পর্যটন শিল্পের প্রচারে ব্যস্ত। আর এদিকে দেশে বেকারত্বের সীমা ছাড়িয়েছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে।

ইমরানের এই ভিডিও দেখে একজন প্রশ্ন তুলেছেন যে এই ভিডিওটি কী আদৌ পাকিস্তানের? তিনি লেখেন “এটি একটি পুরানো ভিডিও যা ইরানের। পাকিস্তানের প্রধানমন্ত্রী এটাকে পাকিস্তানের ভিডিও বলে চালানোর চেষ্টা করছেন”।

https://twitter.com/AatifAzio1/status/1475351650474893315?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1475351650474893315%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Findiarag.in%2Fviral-video-pakistan-people-troll-imran-khan-ar%2F

আবার অন্য একজন এই ভিডিওতে লিখেছেন, “কেউ না খেয়ে মরছে আর আপনি পর্যটন নিয়ে পড়ে আছেন। দুই বেলার রুটির জন্য মানুষ হাহুতাশ করছে”।

RELATED Articles