আজ নতুন বছরের প্রথম দিন। আজকের দিনটা সবাই সেলিব্রেট করতে চান বিভিন্ন রকম ভাবে।সেলিব্রিটিরাও নিউ ইয়ার পার্টি করেন নিজেদের বন্ধু-বান্ধবদের সঙ্গে। এই যেমন যশ নুসরাত ছুটি কাটাতে গেছেন গোয়াতে।সেখান থেকেই বিভিন্ন ছবি দিয়ে অনুরাগীদের মন ভরাচ্ছেন তারা।
এবার যেমন গোয়াতে ছুটি কাটাতে গেছেন যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহান। দিন কয়েক আগেই ম্যাচিং পোশাকে নিজেদের এয়ারপোর্ট লুক শেয়ার করেছিলেন নুসরাত এবং যশ। গত বছরের শেষের দিকে নিজেদের সম্পর্ককে সীলমোহর দিয়েছিলেন তারা, তারা যে বিবাহিত এ কথাটা তারা বুঝিয়ে দিয়েছিলেন সকলকে। গতকাল অর্থাৎ 31 শে ডিসেম্বর নুসরাত যে ইনস্টা স্টোরি সেখান থেকেই বোঝা যাচ্ছে তিনি আর যশ গোয়াতে ঘুরতে গেছেন। সেখানকার তাজ ফোর্ট আগুয়াডাতে উঠেছেন তাঁরা।

বর্ষবরণের রাতের বাজি ফাটানোর কিছু ছবি পোস্ট করেন যশ। যেখানে দেখা যাচ্ছে মাঝ রাতে আকাশে ফাটানো হচ্ছে আতশবাজি। গোয়াতে যে তারা বর্ষবরণ ভালভাবেই করেছেন এ কথা তাদের ইনস্টা স্টোরি দেখে স্পষ্ট।
আর ১ জানুয়ারির লাঞ্চের ছবি ইনস্টায় শেয়ার করেছেন নুসরত। যাতে চোখে পড়ছে ভাত, ফিশ ফ্রাই, ডাল, চিংড়ি মাছ, মাংস, পাপড়। এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে ঈশানের বাবা-মা নতুন বছরের প্রথম দিনে ডায়েট কে গুলি মেরে জমিয়ে খাওয়া দাওয়া করছেন। তবে গোয়া থেকে তারা এখনো পর্যন্ত একসঙ্গে ক্যামেরাবন্দী করেননি নিজেদেরকে।
View this post on Instagram





