বাবার কোনও জিনিসের উপর বরাবরই যেন একটা অধিকার বোধ জন্মে যায় ছেলেমেয়েদের। বাবাকে কোনও জিনিস করতে দেখলে বাচ্চারাও সেটাই করতে যায়। এমন উদাহরণ নেহাতই কম নয়। আর বাবারাও তেমনি ছেলেমেয়ের চাহিদা মেটাতে নিজের সবচেয়ে পছন্দের জিনিসটি হাসতে হাসতে ছেলেমেয়েদের হাতে তুলে দেন।
এক্ষেত্রেও তাই-ই হয়েছে। বাবার জিনিসের উপর কব্জা জমিয়েছে ইউভান। এমনিতে রাজ ছেলে বলতে পাগল। তাই নিঃসঙ্কোচে নিজের পছন্দের জিনিসটিও ছেলের হাতে তুলে দিলেন পরিচালক।
আরও পড়ুন- মডেলকে লাগাতার ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ বলিউডের ৯ তারকার বিরুদ্ধে, এফআইআর দায়ের বান্দ্রা থানায়
এখন ছবির সেরকম চাপ না থাকলেও রাজনৈতিক চাপ রয়েছে রাজের। নতুন দায়িত্ব এসেছে তাঁর কাঁধে। এখন আর তিনি শুধু পরিচালক বা ইউভানের বাবা নন, একজন বিধায়কও তিনি। এই কারণে মাঝে মধ্যেই ব্যারাকপুরে যেতে হচ্ছে রাজকে। এর উপর যশ পরবর্তীতে মানুষকে ত্রাণ বিলি করা, তাদের সুবিধা-অসুবিধা বোঝা, মানে একজন বুধায়কের যা কাজ, সবই সামলাচ্ছেন তিনি।
তবে হাজার ব্যস্ততা থাকলেও ইউভান ও পরিবারের জন্য সবসময় তৈরি থাকেন রাজ। বাড়িতে থাকলে ইউভানকে একেবারেই কাছছাড়া করেন না তিনি। নানান ছবি তুলে পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর ইউভানও প্রচণ্ড ক্যামেরা ফ্রেন্ডলি। তাই পোজ দিতে সবসময় রেডি সে।
সম্প্রতি, রাজ নিজের পুরনো বাইকের ছবি শেয়ার করেন। তার উপর বসে ইউভান। বেশ কিছুটা নস্টালজিক হয়ে রাজ লেখেন, “আমার সর্বপ্রথম পালসার ১৫০ বাইক যেটা আমি ২০০৩ সালে কিনেছিলাম আমার প্রথম উপার্জন দিয়ে। যেটা এখন আমার ছেলে চালানোর চেষ্টা করছে। আমি নিশ্চিত, ও যখন বড় হবে, তখন ও এই বাইকটা চালানো শিখবে। আমি এটা সেদিনের জন্য রেখে দেব”।
View this post on Instagram
এখনও সেই বাইকটা ঝাঁ চকচকে করে রেখে দিয়েছেন পরিচালক। তাঁর এই ছবিতে নানান সুন্দর সুন্দর কমেন্ট করেছেন অনুরাগীরা।





