ফের মি টু জালে বলিউড। এক মডেল সম্প্রতি ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগ আনেন বলিউডের ৯ প্রভাবশালী ব্যক্তিত্বের বিরুদ্ধে। জানা গিয়েছে, তাদের বিরুদ্ধে বান্দ্রা থানায় অভিযোগও দায়ের করা হয়েছে।
এই মামলায় যাদের নাম উঠে এসেছে, তাদের মধ্যে অন্যতম হলেন অভিনেতা-প্রযোজক জ্যাকি ভাগনানি, ট্যালেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি কোয়ান এন্টারটেইনমেন্ট-এর প্রতিষ্ঠাতা অনির্বাণ ব্লাহ, টি-সিরিজের কৃষাণ কুমার, ও ফটোগ্রাফার কলস্টোন জুলিয়ান।
আরও পড়ুন- যশের সঙ্গে প্রেম, লিভ-ইন, অবশেষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করে নিলেন নুসরত
সম্প্রতি এক সাক্ষাৎকারে ওই নির্যাতিতা জানান, “অভিযোগ জমা করার এতদিন পর ওই হাই প্রোফাইল ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশ এফআইআর নথিভুক্ত করেন। তবে এখনো তাঁদের মধ্যে কেউ গ্রেফতার হয়নি”। অন্যদিকে, বান্দ্রা থানার পুলিশ অফিসার ইন্সপেক্টর সাগর নিগম জানান, “আমরা এতদিন ধরে প্রমাণ জড়ো করার চেষ্টা করছিলাম নির্যাতিত যে অভিযোগ করেছিলেন সেই ভিত্তিতে। তদন্ত চলছে”।
জানা গিয়েছে, গত ১০ই মে বান্দ্রার জোন ১০-এর ডেপুটি পুলিশ কমিশনার ডঃ মহেশ্বর রেড্ডির সঙ্গে যোগাযোগ করেন ওই নির্যাতিতা। ওই ডেপুটি পুলিশ কমিশনার আন্ধেরির এক পুলিশকে আধিকারিককে নির্দেশ দেন, তিনি যাতে নির্যাতিতার বয়ান রেকর্ড করেন।
এরপর গত ১৮ই মে বয়ান রেকর্ড করা হয়। ২০১২ থেকে ২০১৯ সালের মধ্যেকার নানান ঘটনার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ২৮ বছর বয়সী ওই মডেল।
এরপর সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, “এক অভিযুক্তের কাছ থেকে আমি খুনের হুমকি পর্যন্ত পাচ্ছি”। সূত্রের খবর অনুযায়ী, গত ২৬শে মে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬(n) ধারায় এবং ৩৫৪ (শ্লীলতাহানি) ধারায় এফআইআর দায়ের হয়। তবে নির্যাতিতার প্রশ্ন, “কেন পুলিশ অভিযুক্তদের গ্রেফতারে এত দেরি করছে? আমি অভিযুক্তদের বিরুদ্ধে আমার কাছে যে সমস্ত প্রমাণ রয়েছে জমা করছি”।
আরও পড়ুন- সুশান্ত পরবর্তী অধ্যায়ে ‘বিগ বস’-এর হাত ধরে ফের পর্দায় ফিরছেন রিয়া চক্রবর্তী!
নির্যাতিতা জানান বান্দ্রার এক হোটেলে জ্যাকি ভাগনানির হাতে তিনি যৌন হেনস্থার শিকার হন। তাঁর কথায়, “তদন্তের জন্য, মুম্বইয়ের যেখানে আমি যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম এক মহিলা পুলিশকর্মীকেও সেখানে নিয়ে গেছি। মনে হয়ে কলস্টোন জুলিয়ান লুকিয়ে রয়েছে, তাই আমরা যখন গেছিলাম ওর বান্দ্রায় ওর বাড়ি তালাবন্ধ ছিল এবং বাড়ির বাইরে গাড়িটাও ছিল না। ভাগনানি বিদেশে কোথাও রয়েছে। চলতি বছরের সেপ্টেম্বরে মুম্বই ফিরতে পারে”।






