একে বিড়াম্বনা বলাই শ্রেয়। যতই এই সম্মান দেওয়া হোক না কেনও, আজ পর্যন্ত কোনও ভারতরত্ন প্রাপক এই সুবিধা নেননি। শুধুমাত্র ব্যাতিক্রম অমর্ত্য সেন। ভারতের সর্বোচ্চ নাগরিক সম্মান ভারতরত্নে সম্মানিত তিনি। এই সম্মানে সম্মানিত হয়েছেন আরও অনেক গুনী ব্যক্তি।
ভারতের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হওয়া এই সমস্ত ব্যক্তিবর্গের জন্য কিছু নির্দিষ্ট সুযোগ-সুবিধা দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। যেমন ভারতরত্ন জয়ীদের আজীবন বিনামূল্যে এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে ওড়ার ‘টিকিট’ দেওয়া হয়।
২০০৩ সালে অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় থাকাকালীন জানায়, ভারতরত্ন প্রাপ্ত ব্যক্তিরা এবার থেকে বিনামূল্যে এয়ার ইন্ডিয়ার বিজনেস ক্লাসে যাতায়াত করতে পারবেন। কিন্তু কাউকেই কখনও এই সুবিধার সদ্ব্যবহার করতে দেখা যায়নি। একমাত্র ব্যতিক্রম বাঙালির গর্ব অমর্ত্য সেন।
এই সংক্রান্ত আরটিআই থেকে জানা গিয়েছে, শুধুমাত্র ভারতরত্ন হিসেবে বিনামূল্যে বিমানে চড়েন নোবেল প্রাপক অমর্ত্য সেন। যদিও এই খাতে ঠিক কত পরিমান খরচ হয়েছে তার কোনও হিসেব পাওয়া যায়নি। এই আরটিআই থেকে জানা গেছে ২০১৫ থেকে ২০১৯ পর্যন্ত মোট ২১ বার বিনামূল্যে এয়ার ইন্ডিয়ার বিমানের বিজনেস ক্লাসে চড়েছেন অমর্ত্য সেন।
তবে সাধারণত কোনও ভারতরত্ন প্রাপ্ত এই সুবিধা গ্রহণ করেন না। এই সংক্রান্ত আরটিআই করা হলে জানা গিয়েছে, ভারতরত্ন হিসেবে বিনামূল্যে বিমানে চড়েন শুধুমাত্র অমর্ত্য সেন।
ভারতবর্ষের ইতিহাসে এই সর্বোচ্চ নাগরিক সম্মানে সম্মানিত হওয়া ব্যক্তির সংখ্যা ৪৮। এঁদের মধ্যে ১৪ জনকে এই সম্মান দেওয়া হয়েছে মরণোত্তর। জীবিত রয়েছেন চারজন। লতামঙ্গেশকার, অমর্ত্য সেন, সচিন তেন্ডুলকর ও সি এন রাও।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার