জন্মের পর থেকেই সেলিব্রিটি ইউভান। গত বছর সেপ্টেম্বর মাসে কলকাতার এক বেসরকারি হাসপাতালে জন্মগ্রহণ করে সে। এরপর থেকেই তাঁর ক্রেজ দেখার মতো। টলি মহলে সে রীতিমতো বিখ্যাত। সোশ্যাল মিডিয়ায় প্রতিনিয়ত নিজেদের ছেলের উপস্থিতির জানান দেন রাজ ও শুভশ্রী।
দেখতে দেখতে ৬মাস বয়স হয়ে গিয়েছে ইউভানের। কিছুদিন আগেই পালন হয়েছে তার অর্ধজন্মদিন। এই অর্ধজন্মদিনের দিন অর্ধেক কেক কেটে ছেলের জন্মদিন পালন করেছিলেন শুভশ্রী। ইতিমধ্যেই সে মায়ের সঙ্গে সেরে ফেলেছে নিজের জীবনের প্রথম পার্টিও। এরপর জীবনে আরও এক ধাপ এগিয়েছে ইউভান। একা নিজের পায়ে উঠে দাঁড়িয়েও পড়েছে সে। বেশ ছোটো বয়সেই অনেক কিছু শিখে গিয়েছে রাজ-পুত্র।
View this post on Instagram
আরও পড়ুন- প্রেমিকের সঙ্গে মালদ্বীপে ঘুরছেন ‘চারু’, বার্বি পোশাকে মিষ্টি ভিডিও শেয়ার করলেন অভিনেত্রী
তবে এদিকে, রাজ চক্রবর্তী এখন শুধুমাত্র একজন পরিচালক বা ফ্যামিলি ম্যান নন, একজন জনপ্রতিনিধিও বটে। এবারের বিধানসভা নির্বাচনে তৃণমূলের হয়ে ব্যারাকপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন তিনি। প্রচারের জন্য ব্যস্ত থাকার কারণে বাড়িতে বিশেষ সময় দিতে পারছেন না। আর ইউভানের সঙ্গে সময় কাটানোও হচ্ছে না বিশেষ। তা তবে কুছ পরোয়া নেহি, তাঁর মিষ্টি বউ তো আছে। ছেলের প্রথম দাঁড়ানোর ভিডিও হোক বা ইউভানের অন্যান্য কার্যকলাপ, সবই করে রাজকে পাঠাচ্ছেন শুভশ্রী।
আরও পড়ুন- জিতুর পরকীয়া! স্ত্রীকে ছেড়ে অন্য মেয়েকে ‘আই লাভ ইউ’ বললেন অভিনেতা
সম্প্রতি, রাজ ইনস্টাগ্রামে ইউভানের আরও একটি ভিডিও শেয়ার করেছেন যাতে দেখা যাচ্ছে ইউভানকে নাম ধরে ডাকছেন শুভশ্রী। সেই ডাকে রীতিমতো সাড়া দেওয়ার চেষ্টাও করছে ছোট্ট ইউভান। শেষ পর্যন্ত মায়ের ডাকে কিছু বলতে না পেরে পাশে পড়েই গেল সে।
View this post on Instagram
মিষ্টি এই ভিডিওটি শেয়ার করে রাজ জানিয়েছেন যে তিনি ইউভানকে খুব মিস করছেন। ইউভানের এই ভিডিও শেয়ারের সঙ্গে সঙ্গেই ভাইরাল হয়ে যায়। নানান তারকা ও রাজের অনুরাগীরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছেন ইউভানের এই ভিডিওতে।





