Shootout in Kolkata: কলকাতার বুকে খোলা রাস্তায় শুটআউট। গুলি চলল পার্ক স্ট্রীট ও মির্জা গালব স্ট্রীটের সংযোগস্থলে। ঘটনায় গুরুতর জখম হয়েছে একজন। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয় নি। আবার আজ দুপুরেই বেলঘড়িয়াতেও ঘটে শুটআউটের ঘটনা (Shootout in Kolkata)। শহরে জোড়া গোলাগুলির ঘটনায় আতঙ্কিত শহরবাসী।
ঘটনার সূত্রপাত গতকাল, শুক্রবার সন্ধ্যেয়। এদিন বিকেলে বাইক ওভারটেক করা নিয়ে ঝামেলা বাঁধে সোনু ও রাকিবের মধ্যে। সেই সময় সেই ঝামেলা মিটে যায় বলে খবর। এরপর এদিন রাত ১টা ৪০ মিনিট নাগাদ সোনু একজনের বাড়িতে আসে বাইক রাখতে। এলাকায় সোনু তোলাবাই করে বলেই পরিচিত (Shootout in Kolkata)।
তার এই গাড়ি রাখতে আসার খবর পায় রাকিব। সে দলবল নিয়ে ফ্রি স্কুল স্ট্রীটে পৌঁছয়। সেই সময় ফের ঝামেলা বাঁধে সোনু ও রাকিবের মধ্যে। এই ঝামেলার মাঝেই আচমকাই সোনু গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। তিন রাউন্ড গুলি চালানো হয় (Shootout in Kolkata)। রক্তারক্তি কাণ্ড ঘটে। গুলি লাগে রাকিবের পায়ে। বাকি দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়।
পরিস্থিতি বেগতিক বুঝে চম্পট দেয় সোনু। রাকিব রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়েছিল (Shootout in Kolkata)। তার বন্ধুরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। চিত্তরঞ্জন ন্যাশানাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসা চলছে তার। শুটআউটের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী।
এই ঘটনার এক প্রত্যক্ষদর্শী স্থানীয় এক বাসিন্দা বলেন, “রাত্রিবেলা ৭০ থেকে ৮০ জন এসেছে হঠাৎ করে। আসার পরে কী ঝামেলা হল বুঝলাম না। গুলি চালিয়ে পালিয়ে গেল (Shootout in Kolkata)। এরপর পুলিশ এল। তদন্ত শুরু করেছে”।
এদিকে আবার আজ, শনিবার ভরদুপুরে বেলঘড়িয়ায় চলে একের পর এক গুলি। এদিন দুপুর ২টো নাগাদ বেলঘরিয়া থানার থেকে একটু দূরেই রথতলা মোড়ের কাছে ঘটে এই ঘটনা। জানা গিয়েছে, গাড়ি চড়ে যাচ্ছিলেন ব্যবসায়ী অজয় মণ্ডল। সেই সময় তিন যুবক আসে বাইকে চড়ে। বিলাসবহুল গাড়ি লক্ষ্য করে পরপর আট রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। ব্যবসায়ী গাড়ি দাঁড় করিয়ে দেন। মুহূর্তে চম্পট দেয় দুষ্কৃতীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশবাহিনী। শহরে পরপর এমন শুটআউটের ঘটনায় আতঙ্কে শহরবাসী।





