করোনায় মৃতদের পরিবার পাবে ৫০ হাজার টাকা, রাজ্যকে সাহায্য করবে মোদী সরকার, নির্দেশ দিল সুপ্রিম কোর্ট

করোনায় মৃতদের পরিবারে ৫০ হাজার টাকা করে পাবে। রাজ্যস্তরে বিপর্যয় মোকাবিলা তহবিলে করোনায় মৃতদের পরিবারকে সাহায্যের জন্য ২৩ রাজ্যকে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্বের ৭২৭৪.৪০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

গত বুধবার হলফনামা দিয়ে কেন্দ্রীয় সরকার তথা এনডিআরএফ জানায় কে করোনায় মৃতের পরিবারকে ক্ষতিপূরণের জন্য আবেদন করতে ও করোনাতেই মৃত্যু হয়েছে এমন উল্লেখ থাকা শংসাপত্র দেখাতে হবে। এরপর সত্যতা যাচাই করে রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে করোনায় মৃতদের পরিবারকে ৫০ হাজার টাকা দেওয়া হবে।

প্রসঙ্গত, বিগত দেড় বছর ধরে গোটা দেশ তথা বিশ্বে দাপিয়ে বেড়াচ্ছে করোনা। কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে এই মারণ ভাইরাসে। দেশে মৃত্যু হয়েছে লক্ষাধিক। এবার করোনা দুর্গতদের সাহায্যে এগিয়ে আসতে হবে রাজ্যগুলিকে। করোনায় মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেবে রাজ্য। আর রাজ্যকে সেই টাকা দিতে সাহায্য করবে কেন্দ্র সরকার।

আরও পড়ুন- প্রধানমন্ত্রীর উদ্যোগে ২ বছরে জলের কল পেয়েছে পাঁচ কোটি পরিবার, সচেতনতা বাড়াতে এবার অ্যাপ উদ্বোধন করলেন মোদী

করোনায় মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আর্জি জানিয়ে শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল। বলা হয়েছিল যে প্রাকৃতিক বিপর্যয় মৃত্যুতে সরকারি ভাবে ৪ লক্ষ টাকা দেওয়া হয়। তাহলে করোনায় মৃতদের পরিবারকে কেন দেওয়া হবে না? এই মামলার প্রেক্ষিতেই কেন্দ্রীয় সরকারের হলফনামা চায় সুপ্রিম কোর্ট। গত ৩০শে জুন সুপ্রিম কোর্ট জানায় যে কেন্দ্র এই দায় এড়াতে পারে না।

এক্ষেত্রে দেখা যাচ্ছে, মহারাষ্ট্রকে সবথেকে বেশি টাকা দিতে হবে। কারণ সে রাজ্যে মৃতের সংখ্যা সবথেকে বেশি। সর্বশেষ হিসেব অনুযায়ী, মহারাষ্ট্রে করোনায় মৃত্যু হয়েছে ১ লক্ষ ৩৮ বাজার ৬১৬ জনের। অর্থাৎ সেই রাজ্যকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৬৯৩ কোটি ১০ লক্ষ টাকা।

এদিকে, পশ্চিমবঙ্গে করোনায় মৃত্যু হয়েছে ১৮ হাজার ৬৭৮ জনের। তাই বাংলাকে ক্ষতিপূরণ বাবদ দিতে হবে ৯৩ কোটি ৪০ লক্ষ টাকা। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিল থেকে রাজ্যগুলি এই অর্থ ব্যয় করতে পারবে। রাজ্য বিপর্যয় মোকাবিলা তহবিলে কেন্দ্রীয় সরকার এর আগে প্রথম কিস্তির টাকা দিয়েছে। গত শুক্রবার দ্বিতীয় কিস্তির টাকাও এসেছে বলে জানা গিয়েছে।

RELATED Articles