২০২৩ সালে জি বাংলার অতি জনপ্রিয় ধারাবাহিক মিঠাই শেষের পর শুরু হয়েছিল ফুলকি ধারাবাহিক। টিআরপি তালিকায় প্রথম থেকেই ছক্কা হাঁকাচ্ছে ফুলকি । গল্পে নতুন মোড় নিয়ে দর্শকদের আকর্ষণ করে দর্শকদের।
দিব্যানি মণ্ডলের বয়স মাত্র ১৯ বছর। সেকেন্ড ইয়ারে ওঠার আগেই অভিনয়ের অফার আসে তার কাছে। এখন অভিনয় নিয়েই ব্যস্ত থাকে সারাক্ষণ।’ফুলকি’ ধারাবাহিকে এক বক্সারের চরিত্রে অভিনয় করছেন দিব্যানি।ফুলকি বাস্তব জীবনে একজন ব্ল্যাকবেল্টার। ফুলকির বাবাও একজন ব্ল্যাকবেল্টার। ক্যারাটে শিক্ষাগুরু দেবাশিস মণ্ডলের মেয়ে তিনি। ব্ল্যাকবেল্টার হওয়ার দৌলতে ‘ফুলকি’তে বক্সারের চরিত্রে কোনও ডামি ছাড়াই অভিনয় করেন তিনি। মারামারির দৃ্শ্যে বিপরীতে থাকা অভিনেতাকে ঘায়েল করেন নিজেই।
রোহিত ফুলকির অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে কথা বলেছেন তারাই। দর্শকমহলে জনপ্রিয় রোহিত ফুলকি জুটির নাচ। আর এখন শুটিং ফ্লোরেও চলছে নাচের পর্ব। তার প্র্যাক্টিসে এই ব্যস্ত এই জুটি। বাস্তব জগতে দুজনেই নাচকে খুব পছন্দ করেন। তাই সিনের মাঝেই চলে রিলস। কখনো একা আবার কখনো জুটিতে বা বাকি টিম মেম্বারদের সাথে রিলসগুলো বেশ জনপ্রিয় দর্শকদের কাছে। এই জুটির রিলসের কোরিওগ্রাফি করেন রোহিতই ।
এখন ফুলকিতে চলছে ধামাকাদার এপিসোড। সম্প্রতি ধারাবাহিকে দেখা গেছে, রোহিতের বিরুদ্ধে ডিভোর্স ফাইল করেছে ফুলকি। আবার ফুলকির উকিল রোহিতের বোন। ফুলকিকে আপন করে নিতেই সবাই এই চক্রান্ত করেছে রোহিতের বিরুদ্ধে। আর এদিকে ধারাবাহিকের ভিলেন শালিনী ফুলকি রোহিত কে আলাদা করতে তৎপর।
ভ্যালেন্টাইন্স উইক কেটে গেছে। বাস্তব জীবন এই জুটি কাজেই ব্যস্ত ছিলেন। রোহিতের বিকেলে প্যাক আপ হলেও ছুটি পানি ফুলকি। তবে দিব্যানির ওরফে ফুলকির মনের মানুষের কথা জানেন অভিষেক অর্থাৎ অনস্ক্রিন বর। দিব্যানির কাছে প্রেম মানেই চাপ বলছেন দর্শকদের।





