ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে রাত ১২টা নাগাদ রোহিনী নক্ষত্রে জন্ম হয় শ্রীকৃষ্ণের। তাই জ্যোতিষ অনুসারে জন্মাষ্টমীর রাতে কয়েকটি কাজ করলে জীবনে সমস্যা দূর হবে এবং আপনার ভাগ্য বদলে দিতে পারে। দেখে নিন কোন কোন কাজ করলে শুভ লাভ হবে —-
জন্মাষ্টমীর দিন রাত ১২টায় কেশর মিশ্রিত দুধ দিয়ে ছোট্ট গোপালের মূর্তিকে স্নান করান। তাকে মুছিয়ে নতুন বস্ত্র পড়ান। এতে আপনার জীবনে সুখ ও সমৃদ্ধি বিরাজ করবে। এছাড়া যদি আপনার বাড়িতে অশান্তি হয় সবসময়, তাহলে জন্মাষ্টমীর দিন সন্ধ্যেবেলায় বাড়িতে একটি ঘি এর প্রদীপ জ্বালিয়ে দিন তুলসী গাছের সামনে। এরপর ওই তুলসী গাছকে ১১ বার প্রদক্ষিণ করুন।
জন্মাষ্টমীর দিন সকালে স্নান করে রাধা কৃষ্ণের মন্দিরে যান এবং হলুদ ফুলের একটি মালা নিবেদন করুন। এতে অর্থলাভের সম্ভাবনা বাড়ে এবং চাকরি জীবনে উন্নতি হয়। এছাড়াও হলুদ বস্ত্র হলুদ ফল হলুদ শস্য হলুদ মিষ্টি এ সকল দান করুন।
জ্যোতিষ মতে, শ্রীকৃষ্ণের ময়ূরের পালক ছিল খুব প্রিয় তাই জন্মাষ্টমী পূজার দিন কৃষ্ণের পায়ে ময়ূরের পালক নিবেদন করুন এবং পূজোর পর সেটি নিজের পাশে রেখে দিন এতে অর্থ লাভ হবে।






