ব্যাঙ্কে চাকরি করার সুবর্ণ সুযোগ, কয়েক হাজার পদে চলছে নিয়োগ, তিনদিনের মধ্যেই আবেদন করুন, জেনে নিন বিস্তারিত তথ্য

ব্যাঙ্কে চাকরি করার স্বপ্ন দেখেন অনেকেই। এবার তাদের জন্য সুবর্ণ সুযোগ আনল ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন। কয়েক হাজার পদে নিয়োগ করতে চলেছে আইবিপিএস। গত ১লা জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে নিয়োগ প্রক্রিয়া।

আইবিপিএসের তরফে জানানো হয়েছে, আগামী ২৮শে জুলাই পর্যন্ত ক্লার্ক পদে আবেদন করা যাবে। যোগ্য প্রার্থীরা আইবিপিএসের ওয়েবসাইট ibps.in-তে আবেদন করতে পারেন। এরপর প্রিন্টিং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ হল ৫ই অগস্ট।

যোগ্যতা

ভারত সরকার স্বীকৃত যে কোনও বিশ্ববিদ্যালয় থেকে যে কোনও বিষয়ে ডিগ্রি বা কেন্দ্রীয় অনুমোদিত সমতুল্য যোগ্যতা থাকতে হবে প্রার্থীদের। একইসঙ্গে স্নাতকের মার্কশিট এবং ডিগ্রি সার্টিফিকেট দেখাতে হবে আবেদনকারীদের।

বয়সসীমা

আবেদনকারীদের বয়স হতে হবে ২০ থেকে ২৮ বছরের মধ্যে। অর্থাৎ ১৯৯৫ সালের ২ জুলাইয়ের আগে বা ২০০৩ সালের ১লা জুলাইয়ের পরে যদি কোনও প্রার্থীর জন্মতারিখ হয়, তবে তার আবেদনপত্র গৃহীত হবে না। সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।

শূন্যপদ

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৪,৫৪৫ শূন্যপদে আইবিপিএস ক্লার্ক নিয়োগ করা হবে। এর জন্য চলতি বছরে অগস্ট মাসে হবে প্রিলিমিনারি পরীক্ষা। আর সেই পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হবে অক্টোবর কিংবা সেপ্টেম্বর মাসে। এরপর আইবিপিএস ক্লার্ক পদের মেইন পরীক্ষা হবে আগামী অক্টোবর মাসে।

আবেদন ফি

সংশ্লিষ্ট নিয়োগে আবেদনের জন্য সাধারণ বিভাগের প্রার্থীদের ৮৫০ টাকা জমা দিতে হবে। তবে এসসি, এসটি এবং অন্যান্য সংরক্ষিত বিভাগের প্রার্থীদের আবেদন ফি হিসাবে ১৭৫ টাকা দিতে হবে।

কীভাবে আবেদন করবেন

  • প্রথমেibps.in-তে যেতে হবে।
  • হোমপেজে সংশ্লিষ্ট নিয়োগের রিক্রুটমেন্ট লিঙ্কে ক্লিক করতে হবে।
  • এবার আবেদনপত্র পূরণ করতে হবে এবং সমস্ত প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
  • অনলাইনে আবেদন ফি জমা দিতে হবে, বিবরণী দেখে নিতে হবে এবং ফর্ম জমা দিতে হবে।
  • ফাইনাল পেজ ডাউনলোড করতে হবে এবং ভবিষ্যতের প্রয়োজনের জন্য প্রিন্ট আউট রেখে দিতে হবে।

RELATED Articles