বিপুল পদে নিয়োগ চলছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অধীনে, বেতন মোটা টাকা, এখনই আবেদন করুন, সময় বেশি নেই

ইন্ডিয়ান কোস্ট গার্ডে চাকরির স্বপ্ন দেখেন? এবার আপনার স্বপ্ন পূরণ হতে চলেছে। বিপুল পদে নিয়োগ করছে ইন্ডিয়ান কোস্ট গার্ড। এই নিয়ে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইন্ডিয়ান কোস্ট গার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ৮ই সেপ্টেম্বর থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। আগামী ২০ সেপ্টেম্বরের মধ্যে আবেদনপত্র জমা করতে হবে প্রার্থীদের। অনলাইনে আবেদন করতে পারেন প্রার্থীরা। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। 

শূন্যপদ

প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে জানা গিয়েছে, নাবিক (জেনারেল ডিউটি) এবং নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ) পদের জন্য নিয়োগ করছে ইন্ডিয়ান কোস্ট গার্ড।  মোট ৩৫০টি শূন্যপদে নিয়োগ করবে ইন্ডিয়ান কোস্ট গার্ড।

বয়সসীমা

এই পদের জন্য ১৮ থেকে ২২ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।

যোগ্যতা

  • নাবিক (জেনারেল ডিউটি)- যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের।
  • নাবিক (ডোমেস্টিক ব্রাঞ্চ)- যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের।
  • মেকানিক্যাল- যে কোনও স্বীকৃত বোর্ড থেকে দশম শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে প্রার্থীদের। এছাড়াও, ইলেকট্রিক্যাল/ মেকানিক্যাল/ ইলেকট্রনিক্স বা টেলিকমিউনিকেশনে ডিপ্লোমা থাকতে হবে।

আবেদন ফি

  • এই পদে আবেদনের জন্য ৩০০ টাকা ফি দিতে হবে প্রার্থীদের। এসসি ও এসটি প্রার্থীদের জন্য কোনও আবেদন ফি লাগবে না।
  • কীভাবে আবেদন করবেন
  • প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটেcdac.in যান
  • হোমপেজে থাকা ‘Navik & Yantrik Registration 2023’ লিঙ্কে ক্লিক করুন
  • একটি নতুন পেজ খুলবে।
  • সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট ও সার্টিফিকেট সহ আবেদনপত্রটি পূরণ করুন।
  • আবেদন ফি জমা দিতে হবে। ভবিষ্যতের সুবুধার্থে ফর্মের একটি কপি প্রিন্ট আউট করিয়ে নিন।
Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর