বেকারত্বের জ্বালা, কানাডায় চাকরি খুঁজতে ভারতীয় ছাত্রদের লম্বা লাইন

কানাডায় সম্প্রতি চাকরির সংকট (Job crisis) চরম আকার ধারণ করেছে, যার ফলে ভারতীয় ও অন্যান্য বিদেশী শিক্ষার্থীরা পার্ট-টাইম চাকরি পেতে হিমশিম খাচ্ছেন। টরন্টোর টিম হর্টনসের একটি আউটলেটের সামনে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের দৃশ্য এই সমস্যার প্রতিফলন।

এক ভারতীয় ছাত্র নিশাত, টরন্টোর একটি ভিডিয়ো শেয়ার করেছেন যেখানে দেখা যাচ্ছে শত শত শিক্ষার্থী একটি পার্ট-টাইম চাকরির (Job crisis) জন্য লাইন দিয়েছেন। নিশাত জানায়, চাকরির জন্য প্রায় এক মাস ধরে চেষ্টা করার পরও, নির্ধারিত সময়ের ৩০ মিনিট আগে পৌঁছালেও বিশাল লাইনের মুখোমুখি হতে হয়েছে।

এই ভিডিয়োটি দ্রুত ভাইরাল হয় এবং কানাডায় চলমান চাকরির সংকট (Job Crisis) ও বেকারত্বের বাস্তব চিত্র তুলে ধরে। অনেক ভারতীয় ছাত্র-ছাত্রী জানান, কানাডায় চাকরি পাওয়া এখন অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। একজন ইউজার মন্তব্য করেন, “কানাডায় অপ্রয়োজনীয় ভিড়ের কারণে বেঁচে থাকার জন্য চাকরি পাওয়া প্রায় অসম্ভব।” আরেকজন পরামর্শ দেন, “রাজমিস্ত্রি, মেরামত বা ট্রাক চালানোর মতো কাজ শিখুন। এই ধরনের চাকরির চাহিদা এখানে রয়েছে।”

কানাডায় চাকরির এই পরিস্থিতি বিদেশী শিক্ষার্থীদের জীবনযাত্রা কঠিন করে তুলেছে, যেখানে তারা পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম চাকরির উপর নির্ভর করে। এটি আরও স্পষ্ট করে দেয় যে কানাডায় কর্মসংস্থানের সংকট (Job crisis) কতটা গভীর। এই সংকট মোকাবিলায় বিদেশী শিক্ষার্থীরা বিভিন্ন রেস্তোরাঁ, কফি শপের মতো স্থানে কাজের জন্য চেষ্টা করছেন, কিন্তু চাহিদার তুলনায় সুযোগের অভাব তাদের বেকার থাকতে বাধ্য করছে।

Khabor24x7 NewsDesk

আরও পড়ুন

RELATED Articles