ভারতীয় নৌসেনায় চাকরির স্বপ্ন অনেকেই দেখেন। এবার তাদের সেই স্বপ্ন পূরণ হওয়ার একটা সুযোগ এসেছে। নিয়োগ চলছে ভারতীয় নৌসেনায়। এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইটে। জানা গিয়েছে, শর্ট সার্ভিস কমিশন ইনফরমেশন টেকনোলজি বা এসএসসি আইটি পদে কর্মী নিয়োগ করছে ভারতীয় নৌসেনা।
শূন্যপদ
ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইট joinindiannavy.gov.in-এ জানানো হয়েছে, মোট ৩৫ টি শূন্যপদে নিয়োগ করা হবে। গত ৪ আগস্ট থেকে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যোগ্য প্রার্থীরা আগামী ২০ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। শুধুমাত্র অবিবাহিত পুরুষ ও মহিলাই আবেদন করতে পারবেন।
যোগ্যতা
ন্যূনতম দশম কিংবা দ্বাদশ শ্রেণি পাশ হতে হবে আবেদনকারীদের। সংশ্লিষ্ট পরীক্ষায় কমপক্ষে ৬০ শতাংশ নম্বর পেতে হবে তাদের। এছাড়া কম্পিউটার সায়েন্স, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, সফটওয়্যার সিস্টেম, সাইবার সিকিউরিটি, সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড নেটওয়ার্কিং, কম্পিউটার সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং, ডেটা অ্যানালিটিক্স, আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সে এমএসসি, বিই, বিটেক, এমটেক পাশ করলেও এই পদে আবেদন করা যাবে।
বয়সসীমা
১৯৯৯ সালের ২ জানুয়ারি থেকে ২০০৪ সালের ১ জুলাইয়ের মধ্যে জন্মতারিখ হতে হবে প্রার্থীদের।
নির্বাচন পদ্ধতি
প্রাথমিকভাবে প্রার্থীদের পরীক্ষার নম্বরের ভিত্তিতে বাছাই করা হবে। সেক্ষেত্রে বিই/টেক প্রার্থীদের পঞ্চম সেমেস্টার পর্যন্ত নম্বর বিবেচনা করা হবে। স্নাতকোত্তরের পড়ুয়াদের চূড়ান্ত বর্ষের কিংবা তার আগের বর্ষের নম্বর দেখা হবে। বাছাই করা প্রার্থীদের ইমেল অথবা এসএমএসের মাধ্যমে ইন্টারিভিউয়ের জন্য ডাকা হবে। প্রথমবার নির্বাচিত হলে প্রার্থীদের ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য এসি ৩ টায়ার ট্রেনের টিকিট দেওয়া হবে।
কীভাবে আবেদন করতে হবে
- ভারতীয় নৌসেনার অফিসিয়াল ওয়েবসাইটgov.in-তে যেতে হবে।
- একটি নতুন পেজ খুলে যাবে যেখানে রেজিস্টার করতে হবে এবং বিবরণী দিয়ে লগ ইন করতে হবে।
- এরপর এসএসসি আইটি এক্সিকিউটিভ আবেদনপত্র পূরণ করতে হবে।
- প্রয়োজনীয় নথি আপলোড করতে হবে।
- ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্র ডাউনলোড করতে হবে।





