অধ্যাপনা অনেকের শখ বা স্বপ্ন তো হয়ই। এবার তাদের জন্য এল এক বড় সুযোগ। খাস কলকাতাতেই এবার অধ্যাপনা করার ব্যাপক সুযোগ। নিয়োগ চলছে কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে। এই নিয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে।
এই বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে নানান বিষয়ের জন্য প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর এবং অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে। প্রার্থীদের অধ্যাপনার সুযোগ রয়েছে কলেজের ফ্যাকাল্টি অফ কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট, ফ্যাকাল্টি অফ আর্টস অ্যান্ড সোশ্যাল স্টাডিজ, ফ্যাকাল্টি অফ সায়েন্স, জেভিয়ার বিজনেস স্কুল এবং জেভিয়ার ল’ স্কুলে। যোগ্য প্রার্থীরা অনলাইনে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
কোন কোন পদে নিয়োগ হবে?
- যে সমস্ত বিষয়ের জন্য অ্যাসোসিয়েট প্রফেসর নিয়োগ করা হবে, সেই বিষয়গুলি হল- কমার্স, মাস কমিউনিকেশন, ইংরেজি, সোশ্যাল ওয়ার্ক এবং স্ট্যাটিস্টিক্স।
- অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়োগ করা হবে কমার্স, ল, সাইকোলজি, স্ট্যাটিস্টিক্স এবং ম্যানেজমেন্ট বিষয়ের জন্য।
- সাইকোলজির জন্য নিয়োগ করা হবে প্রফেসর।
বয়সসীমা
জানা গিয়েছে, প্রফেসর পদের জন্য ৫৫ বছর, অ্যাসোসিয়েট প্রফেসর পদের জন্য ৫০ আর অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য ৪৫ বছর বয়স হতে হবে প্রার্থীদের। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
যোগ্যতা
বিষয় অনুযায়ী অধ্যাপকদের যোগ্যতার আলাদা মাপকাঠি রয়েছে। সেই বিষয়ে বিজ্ঞপ্তিতে বিস্তারিত তথ্য রয়েছে।
বেতন
এন্ট্রি পে বাবদ প্রফেসর পদে নিযুক্ত হলে মাসিক বেতন হবে ১,৪৪,২০০ টাকা। আর অ্যাসোসিয়েট প্রফেসর ও অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিযুক্তদের বেতন হবে যথাক্রমে ১,৩১,৪০০ টাকা ও ৫৭,৭০০ টাকা।
নির্বাচন প্রক্রিয়া
প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতার উপর ভিত্তি করে আবেদনকারীদের বাছাই করা হবে। এরপর সেইসকল প্রার্থীদের দিতে হবে ইন্টারভিউ। বাছাই প্রার্থীদের যথা সময়ে ইন্টারভিউয়ের দিনক্ষণ মেল মারফত জানিয়ে দেওয়া হবে।
কীভাবে আবেদন জানাবেন?
আগ্রহী প্রার্থীরা সেন্ট জেভিয়ার্স কলেজের ওয়েবসাইটে গিয়ে সমস্ত নথি দিয়ে আবেদন জানাতে পারবেন। আবেদনপত্রের প্রিন্ট আউট সহ অন্যান্য নথি বিজ্ঞপ্তিতে উল্লিখিত ঠিকানাতে পাঠাতে হবে। আগামী ২৭ সেপ্টেম্বর বিকেল ৫ টা পর্যন্ত নথিপত্র পাঠানো যাবে।





