ইন্টারভিউ পাশ করলেই মিলবে সরকারি চাকরি, বেতন ৯৭ হাজার টাকা, তাড়াতাড়ি আবেদন করুন, সময় কিন্তু বেশি নেই

সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এবার বড় সুখবর। কোনও রকমের পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউ পাশের মাধ্যমেই মিলবে রাজ্য সরকারি চাকরি। নিয়োগ করছে পশ্চিমবঙ্গ বিদ্যুৎ সরবরাহ সংস্থা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইলেক্ট্রিসিটি ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড বা ডব্লিউবিএসইটিসিএল। এই সংস্থার ওয়েবসাইটে নিয়োগ নিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। গত ১৯শে জুলাই থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে।

ডব্লিউবিএসইটিসিএল-র তরফে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এবিএপি ডেভেলপার এবং স্যাপ বেসিস অ্যাডমিনিস্ট্রেটর পদে কর্মী নিয়োগ করবে রাজ্য বিদুৎ সরবরাহ সংস্থা। নিযুক্তদের কর্মস্থল হবে সংস্থার কলকাতার সদর দফতরের আইটি বিভাগ। প্রার্থীরা আগামী ৯ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

বয়সসীমা

দুটি পদের জন্যই ৩০ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে প্রার্থীদের।

যোগ্যতা

আইটি-র অভিজ্ঞ পেশাদাররাই সংশ্লিষ্ট পদে আবেদন করতে পারবেন। এবিএপি ডেভেলপার পদের প্রার্থীদের কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রনিক্সে স্নাতক কিংবা এমসিএ ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, স্যাপ বেসিস অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদনকারীদের ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনও শাখায় স্নাতক অথবা এমসিএ পাশ করতে হবে। এছাড়াও অন্যান্য যোগ্যতার মাপকাঠি জানতে দেখতে পারেন মূল বিজ্ঞপ্তি।

নির্বাচন প্রক্রিয়া

ইন্টারভিউয়ের মাধ্যমেই যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। তবে যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় তাহলে ইন্টারভিউয়ের আগে লিখিত পরীক্ষারও আয়োজন করা হতে পারে।

মেয়াদ

চুক্তির ভিত্তিতে কর্মী নিয়োগ করবে পশ্চিমবঙ্গ রাজ্য বিদুৎ সরবরাহ সংস্থা। সেক্ষেত্রে প্রাথমিকভাবে দুই বছরের জন্য পদগুলিতে নিয়োগ করা হলেও আগামী দিনে কাজের ভিত্তিতে এই মেয়াদ আরও বাড়তে পারে।

বেতন

সংশ্লিষ্ট দুটি পদে নিযুক্তরা মাসিক বেতন পাবেন ৯৭ হাজার টাকা। সঙ্গে রয়েছে অন্যান্য সুযোগসুবিধাও।

কীভাবে আবেদন করবেন

আবেদনকারীদের প্রথমে কোম্পানির ওয়েবসাইট www.wbsetcl.in-থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপর সেই আবেদনপত্র পূরণ করে প্রয়োজনীয় নথি সহ পাঠাতে হবে জেনারেল ম্যানেজার (এইচআর অ্যান্ড এ)-কে উদ্দেশ্য করে ডাব্লুবিএসইটিসিএল, বিদ্যুৎ ভবন, ৯ম তল, ডি ব্লক, সল্টলেক, কলকাতা ৭০০০৯১-এই ঠিকানায়। আবেদন জানানোর শেষ তারিখ ৯ অগস্ট বিকেল ৫ টার মধ্যে।

আরও অন্যান্য খবর