কল্যান বন্দ্যোপাধ্যায়ের প্রচারে গিয়ে চরম অপমানিত, এবার দেবের হয়ে প্রচারে যাওয়ার ডাক এল কাঞ্চনের, যাবেন বিধায়ক?

কিছুদিন আগে রাজনৈতিক কেরিয়ারের জন্যই খবরের শিরোনামে উঠে আসেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। ‌তার তৃতীয় বিয়ে নিয়ে জল ঘোলা হয়েছে বিস্তর। তবে এবার কোপ পড়েছে তার রাজনৈতিক কেরিয়ারে। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য কল্যান বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে যোগ দিয়েছিলেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। তবে প্রচার চলাকালীন বিব্রত হয়ে পড়েন তিনি। ‌ এমনকি প্রচারের সময় অপমানিত হতে হয় তাকে। গাড়িতে উঠলেও সেখান থেকে তাকে নেমে যেতে বাধ্য করা হয়। ‌

প্রচারের সময় কাঞ্চনকে গাড়ি থেকে নামিয়ে দেন শ্রীরামপুরের তৃণমূল প্রার্থী তথা বিদায়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এরপর কাঞ্চন বেরিয়ে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের প্রচার ছেড়ে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, কাঞ্চনকে (Kanchan Mullick) দেখলেই গ্রামের মহিলারা ভীষণ রিয়্যাক্ট করছেন।‌ তাই কাঞ্চনকে গ্রামে প্রচারে যেতে নিষেধ করেছেন তিনি।

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই ঘটনায় বিতর্ক তুঙ্গে ওঠে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার প্রচারে আর কাঞ্চনকে (Kanchan Mullick) নিয়ে যেতে রাজি নন। এমনকি কল্যাণ বন্দ্যোপাধ্যায় কে বলতে শোনা যায়, শুধুমাত্র আমার প্রচারেই কেন আসছে কাঞ্চন, আরও তো অনেকের প্রচারে যেতে পারে। এবার কাঞ্চন মল্লিক (Kanchan Mullick) ডাক পেলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী দেবের সঙ্গে প্রচারে যাওয়ার জন্য। তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভরসা রেখেছেন উত্তরপাড়ার বিধায়ক কাঞ্চনের ওপরে।

সকলেই জানেন একজন বিধায়কের জনপ্রতিনিধি ফলে তার কর্তব্যের মধ্যে পড়ে সেই দলের প্রার্থীদের হয়ে প্রচার করা। তবে তৃতীয় বিয়ের পর থেকে কিছুটা অন্তরালেই রয়েছেন কাঞ্চন (Kanchan Mullick)। শুধুমাত্র কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাথে প্রচারে তাকে দেখা গেছিল। সেদিন অপমানিত হতে হয়েছিল তাকে। তবে এবার দেবের ডাকে প্রশংসিত হলেন তিনি।

আসলে সকলেই জানেন একজন বিধায়কের জনপ্রতিনিধি হওয়ার দরুন তাঁর কর্তব্যের মধ্যেই পড়ে যে তিনি সেই দলের প্রার্থীদের হয়ে প্রচার করবেন। আর সেটা করতে গিয়ে আগের দিন অপমানিত হলেও এদিন দেব যা করলেন তাতে আবারও প্রশংসিত হলেন কাঞ্চন (Kanchan Mullick)। দেব এদিন জানান, তার দৃঢ় বিশ্বাস কাঞ্চন তার হয়ে প্রচার করলে তার ভোট বাড়বে।

গত ২৬ শে এপ্রিল রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করেন দেব। গেছিলেন হুগলির পান্ডুয়াতে। সেখান থেকেই কাঞ্চন (Kanchan Mullick) কল্যাণ বিতর্ক নিয়ে মন্তব্য করেন দেব। তার কথায়, ‘কল্যাণ দা তাঁর মতো করে কাজ করেছেন। তবে আমি চাই আমার হয়ে কাঞ্চনদা প্রচার করুন। আমি ওঁকে ফোন করে আমার হয়ে প্রচারে আসার জন্য অনুরোধ করেছি। উনি আগামী ৩০ এপ্রিল আমায় সময় দিয়েছেন।’ অর্থাৎ আগামী ৩০ এপ্রিল ঘাটালে যাচ্ছেন কাঞ্চন মল্লিক (Kanchan Mullick)। সেখানে গিয়ে তিনি দেবের হয়ে প্রচার সারবেন।

আরও অন্যান্য খবর