প্যান ও আধার কার্ড সংশোধনের জন্য সময়সীমা বাড়ানো হলো। আয়কর দপ্তরের নতুন তারিখ অনুসারে আগামী ৩১শে মার্চ, ২০২০ এর মধ্যে প্যান এবং আধার কার্ড লিংক করা বাধ্যতামূলক করা হয়েছে। আজ আয়কর দপ্তরের পক্ষ থেকে একটি ভিডিও টুইট করা হয় এবং সেখানে একটি ভিডিও পোস্ট করা হয়। যেখানে উক্ত সময়ের মধ্যে প্যান ও আধার কার্ড সংযুক্তিকরনের পদ্ধতির কথাই বলা হয়েছে।
এদিনের টুইটে আয়কর দপ্তরের তরফে বলা হয়েছে, ‘সময়সীমা মিস করবেন না। ৩১শে মার্চের মধ্যে প্যান ও আধার লিংক করান। নয়তো পড়বেন সমস্যায়।’
এর আগে একাধিকবার সময়সীমা দেওয়া সত্ত্বেও অনেকে সংযুক্তিকরণ না করানোয় আবার নতুন ডেডলাইন দিয়েছে আয়কর দপ্তর। আয়কর দপ্তরের তরফে আগেই জানানো হয়েছিল প্যান ও আধার কার্ড লিংক না করালে আপনার প্যান কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে। এদিনের ভিডিওতে সেই কথা আবার মনে করিয়ে দিয়েছে আয়কর দপ্তর।
নতুন নিয়মে এও বলা হয়েছে প্যান কার্ড অকেজো হওয়ার পাশাপাশি ১০,০০০ টাকা জরিমানাও দিতে হতে পারে। তাই শীঘ্রই প্যান কার্ডের সাথে আধার কার্ড লিংক করান।
এই কাজআপনি কোন একটি NSDL বা UTITSL-এর প্যান সার্ভিস সেন্টারে যেতে পারেন অথবা বাড়িতে বসে বায়োমেট্রিক অথেনটিকেশনের মাধ্যমেও করতে পারেন। এর জন্য প্রথমে আপনাকে ফোন থেকে একটি এসএমএস পাঠাতে হবে। UIDPAN12digitAadhaar>10digitPAN> এই ফরম্যাটে 567678 অথবা 56161 নম্বরের মধ্যে যেকোনো একটি এসএমএস পাঠাতে হবে।
আপনি চাইলে এই পোর্টালে গিয়েও আধার আর প্যান লিংক করতে পারেন http://www.incometaxindiafiling.gov.in এই সাইটে গিয়েও করতে পারেন। তবে অবশ্যই তা যেন ৩১ মার্চের আগেই হয় নয়তো জরিমানা ভরতে হবে।





