বাতিল হল দীনেশের মনোনয়ন, রাজ্যসভার পঞ্চম আসনে নিশ্চিত হলেন বিকাশরঞ্জন ভট্টাচার্য

ত্রুটিপূর্ণ হলফনামার জের। বাতিল হল নির্দল প্রার্থী দীনেশ বাজাজের মনোনয়ন। রাজ্যসভার পঞ্চম আসনের জন্য তিনি
মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে মনোনয়ন গৃহীত হয়েছে মৌসম নুরের।তাই রাজ্যসভার পঞ্চম আসনে কংগ্রেস সমর্থিত
বাম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্য নিশ্চিত হয়ে গেলেন। প্রতিক্রিয়া জানতে চাইলে দীনেশ বাজাজ বলেন, “মনোনয়ন ত্রুটিপূর্ণ
ছিল বলে মনে হয়নি। তবে এখন আর কী করা যাবে। বাকিদের শুভেচ্ছা রাজ্যসভার জন্য।”

বিধানসভা সূত্রে খবর, তৃণমূলের চার প্রার্থী এবং বাম-কংগ্রেসের একজন রাজ্যসভায় নিশ্চিত হয়ে গেলেন। প্রত্যেককে সম্ভবত ১৯ মার্চ জয়ী প্রার্থীর সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। মঙ্গলবারই ছিল মনোনয়ন স্ক্রুটিনির শেষদিন। বুধবার মনোনয়ন প্রত্যাহার করার শেষদিন। কেউ মনোনয়ন প্রত্যাহার না করলে বৃহস্পতিবার পাঁচ প্রার্থীকে জয়ী সার্টিফিকেট প্রদান করা হবে। তৃণমূলের চার প্রার্থীর খবর মুখ্যমন্ত্রীকে জানিয়ে দেওয়া হয়েছে। অন্যদিকে, বাম কংগ্রেস প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যের খবর সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র ও প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রকে জানিয়ে দেওয়া হয়েছে।

আরও অন্যান্য খবর