বিহার-গুজরাতের মতো কী এবার গোটা দেশেই নিষিদ্ধ হতে চলেছে ম’দ? রায় জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

গুজরাত ও বিহারে অনেককাল আগেই নিষিদ্ধ হয়েছে ম’দ। গোটা দেশেই ম’দ নিষিদ্ধ করতে আইন আনার দাবী জানিয়ে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। ভারতের প্রধান বিচারপতি ইউইউ ললিত, বিচারপতি হিমা কোহলি ও এস রবীন্দ্র ভাটের বেঞ্চে এই মামলাটি ওঠে। এবার এই আবেদন নিয়ে রায় জানাল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্টের তরফে সেই আবেদন খারিজ করা হয়। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির বেঞ্চ জানায়, “এটি একটি ফেডারেল ইস্যু। রাজ্যগুলিরও নিজস্ব ম’দ নীতি থাকতে পারে। সর্বোপরি, আমরা কেন্দ্র বা রাজ্যগুলিকে একটি আইন বা নীতি নিয়ে আসতে বলব না”।

শীর্ষ আদালতের তরফে আরও জানানো হয়, “ম’দ বিক্রির থেকে রাজস্ব আদায় হয়ে থাকে। যদি ম’দ বিক্রি নিষিদ্ধ করা হয়, তাহলে সেই রাজস্ব বন্ধ হয়ে যাবে। এই রাজস্ব বিভিন্ন সামাজিক কাজে ব্যবহার করা হয়। এই আবেদন অনুযায়ী যদি সরকারকে একটি নীতি নির্ধারণ করার নির্দেশ দেওয়া হয়, তাহলে তা বিঘ্নিত হবে। এই বিষয়টা আমাদের এক্তিয়ারের মধ্যে পড়ে না।

গোটা দেশেই যাতে ম’দ নিষিদ্ধ করা হয়, তেমন আবেদন জানিয়ে শীর্ষ আদালতে জনস্বার্থ মামলা করেন বিশাখাপত্তনমের দুই বাসিন্দা। তাদের সেই মামলার প্রতিনিধিত্ব করেন আইনজীবী অ্যাডভোকেট প্রণব সচদেবা। তিনি অভিযোগ করেন যে ম’দ সমাজের জন্য ধ্বংসাত্মক। বিশেষ করে, নিম্ন স্তরের মানুষের জন্য ম’দ অত্যন্ত খারাপ প্রভাব ফেলে। সেই কারণে এই সংক্রান্ত বিষয়ে কেন্দ্রের মতামত জানতে চাওয়া উচিত বলে দাবী জানান ওই আইনজীবী।

এই বিষয়ে সুপ্রিম কোর্টের মত, “কেন্দ্রীয় সরকারের কাছ থেকে এই বিষয়ে খোঁজ নিয়ে আমরা কী করব? আমরা কি তাদের এই সংক্রান্ত কোনও আইন বা নীতি প্রণয়ন করতে বলতে পারি? স্পষ্টতই, আমরা তা করতে পারি না। এই ধরনের বিষয়গুলি আদালতের জন্য নয়। কারণ এগুলি সম্পূর্ণ ভিন্ন। আপনি যা চান তা করতে পারেন। আমরা এই বিষয়টিকে স্পর্শ করব না”।

RELATED Articles