বিয়ে করার ক্ষেত্রে মেনে চলুন চাণক্য বাণী। কোন নারীকে কি ভাবে বেছে নেবেন নিজের জীবসঙ্গীনী, দেখে নিন-

চাণক্য কে চেনেনা এমন ভারতীয় মেলা ভার। প্রাচীন ভারতীয় দার্শনিক তথা অর্থনীতিবিদ চাণক্য অর্থশাস্ত্র গ্রন্থের রচয়িতা। চন্দ্রগুপ্ত মৌর্যের উপদেষ্টা ছিলেন তিনি। সেই মৌর্য যুগ থেকেই চাণক্যের নীতি এখন‌ও অনেক ক্ষেত্রেই মেনে চলা হয়। আজও চাণক্য নীতিকে ব্যক্তি জীবনে মানেন অনেকেই। তার কিছু নীতি আজও মানুষের কাছে সমান গ্রহণযোগ্য। চলুন তাহলে দেখা যাক আড়াই হাজার বছর আগে বিবাহ প্রসঙ্গে চাণক্যের কি নীতি ছিল।

নারীকে দেখতে কেমন হবে তা নিয়ে বিন্দুমাত্র ভাবিত ছিলেন না চাণক্য। তিনি মনে করতেন মানুষের অন্তরের সন্ধান করলেই সঠিক মানুষ বেছে নেওয়া সম্ভব। যে নারীর অন্তর আত্মা সুন্দর হবে, তিনিই হবেন সুযোগ্য পাত্রীর অধিকারী। সুন্দরী অথচ নির্গুন, এমন নারী সংসর্গ এড়ানোর

পরামর্শ‌ই দিয়েছিলেন চাণক্য। তাই বিবাহ বিষয়ে কোন‌ও রকম কটুভাষী নারীর থেকে দূরে থাকার জন্য পরামর্শ দেওয়া আছে চাণক্য নীতি তে। অবশ্যই বিশ্বাসযোগ্যতা এবং সত্যবাদিতা সম্পর্কে প্রথমেই সুনিশ্চিত হতে পারেন চাণক্য। দায় বদ্ধতা এবং সম্মান দুই পক্ষের জন্যই প্রযোজ্য।

RELATED Articles

Leave a Comment