বর্তমানে আমাদের বাইরের পরিবেশ এতটাই ভারী হয়ে গিয়েছে যে আমরা কিছুতেই চিন্তামুক্ত থাকতে পারিনা। মনের ভেতর বিভিন্ন রকম দুশ্চিন্তা চলতেই থাকে আর তার জের পড়ে শরীরের উপর।
অত্যধিক চিন্তার কারণে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশারের সমস্যা এখন ঘরে ঘরে। আপনাদের জন্য রইল পাঁচটি খাবারের সন্ধান যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে আপনাকে সহায়তা করবে।
১. সবুজ শাকসবজি: প্রতিদিন খাবারের তালিকায় সবুজ শাক-সবজি যেমন বিভিন্ন ধরনের শাক, ধনেপাতা, লাউ, ঢেঁড়স ইত্যাদি রাখতে হবে।
২. রকমারি ফল: পেয়ারা, কমলালেবু, মুসুম্বি লেবু, নাসপাতি, বেদানা সহ আরো বিভিন্ন রকমের ফল প্রতিদিন খাওয়ার চেষ্টা করুন।
৩. বাদাম: প্রতিদিন সকালে উঠে খালি পেটে কাজু বাদাম, পেস্তা খেতে পারেন।
৪. পটাশিয়াম যুক্ত খাবার: প্রতিদিন খাবারের তালিকায় পটাশিয়ামযুক্ত খাবার যেমন ডাবের জল, কলা, টমেটো খেতে পারেন।
৫. মাছ: প্রতিদিন বিভিন্ন মাছ খান এতে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে।





