দিলীপ ঘোষ বাংলার রাজনীতিতে বহুল আলোচিত এক চরিত্র। তবে রাজনীতির সীমানায় বাইরেও ইদানিং দারুন জনপ্রিয় হয়ে উঠছেন তিনি। আজ বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শহর ঘুরে বিভিন্ন জায়গায় গাছ লাগালেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সল্টলেকের সুকান্তনগর, সল্টলেক BF-CF ব্লকে গাছ লাগান তিনি। এছাড়াও সেক্টর ফাইভ ও সল্টলেকের বিভিন্ন রাস্তাতেও ঘুরে ঘুরে গাছ বসান।
আজকের এই পরিবেশ রক্ষার কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, সায়ন্তন বসু ও অভিনেত্রী অঞ্জু ঘোষ-সহ বিজেপির তাবড় নেতাকর্মীরা। এর আগে আমফান ঘূর্ণিঝড় বিধ্বস্ত বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখেন দিলীপ ঘোষ। তিনি বলেন, “রথযাত্রার দিন কম করে একটি করে গাছ রোপণ করুন।”
নিজের সোশ্যাল পেজে তার বিস্তারিত ব্যাখা দিয়ে বঙ্গ বিজেপির কান্ডারী লেখেন, “পরিবেশের অক্সিজেন শূন্যতা কমাতে বৃক্ষরোপণ করতেই হবে।” তবে রাস্তা পরিস্কারের নামে সল্টলেকে গাছ কাটা নিয়ে বাম, ডানপন্থীদের অনেককেই ভ্রু কোঁচকাতে দেখা যায়।
পরিবেশবিদরা বলছেন, লকডাউনে পরিবেশ দূষণের মাত্রা অনেকটাই কমেছে। কিন্তু আমফানের তাণ্ডবে বড়সড় ক্ষতি হয়ে গিয়েছে পরিবেশেরঞ। শুধুমাত্র কলকাতা শহরেই বড়, মাঝারি, ছোট মিলিয়ে ১০০০০ বেশি গাছ কাটা পড়েছে। তাই এবার গাছ লাগিয়ে পরিবেশ রক্ষায় নেমেছেন দিলীপ।





