ভিনগ্রহীদের মতো সাজাতে শরীর জুড়ে অদ্ভুত ট্যাটু! সেই অদ্ভুত ট্যাটুই এখন তাঁর জীবনের কাল

তিনি নিজেকে ‘অন্য রকম’ প্রমান করতে চেয়েছিলেন।তাই সর্বাঙ্গে ট্যাটু করান তিনি। ভিনগ্রহের প্রাণীর মতো নিজের রূপ তৈরি করতে নাক, উপরের ঠোঁট, জিভে অস্ত্রোপচার করান। সারা শরীর এবং চোখের মণিতেও ট্যাটু করানা তিনি।

এই ব্যক্তির নাম অ্যান্থনি লোফ্রেডো। সুদূর ফ্রান্সের নাগরিক তিনি। নিজেকে ভিনগ্রহের প্রাণীর রাখার ইচ্ছা ছিল তাঁর। কিন্তু এতো কিছু পর রূপবদল সম্ভব হলেও ওই যুবকের জীবনে এখন দেখা দিয়েছে অন্য বিড়ম্বনা। তিনি দেখতে ‘অন্য রকম’ বলে কোনও চাকরি পাচ্ছেন না।

সাম্প্রতিক একটি সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে অ্যান্থনি জানিয়েছেন, অধিকাংশ সময়েই তাঁকে দেখে ‘নেতিবাচক’ প্রতিক্রিয়া দেয় মানুষ। কিছু কিছু ক্ষেত্রে তাঁকে দেখে অনেকেই আর্তনাদ করে পালিয়ে যায় বলেও জানিয়েছেন অ্যান্থনি। তাঁর আক্ষেপ, তিনিও এক জন মানুষ অথচ অন্যরা তাঁকে মানসিক ভারসাম্যহীন ভাবছেন অনেকে।

অ্যান্থনির ‘ব্ল্যাক এলিয়েন প্রজেক্ট’ নামে একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও আছে। যেখানে তাঁর ১২ লক্ষ অনুরাগী কিন্তু কোনও চাকরি পাচ্ছেন না বলে জানিয়েছেন ৩৪ বছর বয়সি অ্যান্থনি।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর