করোনা মহামারী ভারতবর্ষে তার দ্বিতীয় বছরে আরও মারাত্মক আকার ধারণ করেছে। দেশ জুড়ে চলছে মৃত্যু মিছিল। বেঁচে থাকাটাই এখন সবচেয়ে কঠিন হয়ে দাঁড়িয়েছে এরই মধ্যে আবার লকডাউন। আবার টানা ১৫ দিন ঘরবন্দি।
আর করোনা আক্রান্ত হয়ে রয়েছেন যাঁরা তাঁদের অবসাদ করছে ধীরে ধীরে। এই পরিস্থিতিতে ঘরে বসে ভাল থাকার সহজ উপায় সবার সঙ্গে ভাগ করে নিলেন সাংসদ অভিনেত্রী মিমি চক্রবর্তী l
নেট মাধ্যমে কি বললেন অভিনেত্রী?ইতিবাচক মন নিয়ে প্রতিটা দিন কাটানোর পরামর্শ তিনি প্রথমেই দিয়েছেন। মন ভালো রাখার জন্য তিনি সবাইকে মজার ছবি বা কার্টুন দেখার কথা বলেছেন।
View this post on Instagram
তিনি জানিয়েছেন তাঁর নিজের মনখারাপ থাকলে এই ধরনের ছবি তিনি নিজেও দেখেন। মিমি জানিয়েছেন অনেকেই ডায়েরি বা দিনলিপি লিখতে ভালবাসেন। মিমির দাবি, দুশ্চিন্তার কারণ লিখে ফেলতে পারলেই নাকি অর্ধেক সমস্যার সমাধান।
মিমির তৃতীয় দাওয়াই বেশ কিছুক্ষণ সময় নিয়ে স্নান করলে শরীর-মন ঝরঝরে হয়ে যায়। এটা প্রায় সবারই জানা। আর এটাই অভিনেত্রীর পরামর্শের তালিকায়। বাড়তি সংযোজন, এসেন্সিয়াল অয়েল। মিমির মতে, সুগন্ধ নিমেষে মন ভাল করে দেয়। এই টোটকা কাজে লাগাতে অনলাইনে বিশেষ তেল কিনে জলে মিশিয়ে ঘরে, বালিশের ওয়াড়ে ছড়িয়ে দিন। মিমি নিজেও নাকি এসেন্সিয়াল অয়েল পছন্দ করেন।
তবে এই করোনা পরিস্থিতিতে, স্বাস্থ্যকর খাওয়াদাওয়ার উপরেও জোর দিয়েছেন তিনি। একই সঙ্গে মনে করিয়ে দিয়েছেন, একটি গাছ একটি প্রাণ। মিমির অনুরোধ, ‘সবাই নিজের বাড়িতে একটি গাছ লাগিয়ে নিয়মিত পরিচর্যা করুন। সময়ও কাটবে, বাড়ি ভরে উঠবে প্রাকৃতিক অক্সিজেনে’।
এছাড়া মন ভালো করার অত্যন্ত পরিচিত পন্থা হচ্ছে ভাল গান শোনা, বই পড়ার অভ্যাস। নিয়মিত যোগাভ্যাস বা শরীরচর্চা করলেও শরীরে অক্সিজেনের ঘাটতি মেটে। দুশ্চিন্তা কমে আপনা থেকেই। পাশাপাশি, ভ্রান্ত খবর থেকে দূরে থাকাতে বলেছেন বার বার।





