আজ সকালে সিবিআইয়ের হাতে গ্রেফতার হয়েছেন মদন মিত্র, সুব্রত মুখোপাধ্যায়, ফিরহাদ হাকিম ও শোভন চট্টোপাধ্যায়। এই পরিস্থিতিতে এবার মুখ খুললেন রাজ্যসভার সাংসদ তথা আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। তাঁর স্পষ্ট বক্তব্য বিধানসভার বিতর্ক চলাকালীন টাকা নেননি ওঁরা। তাই তাঁদের বিরুদ্ধে তদন্ত চালাতে অধ্যক্ষের অনুমতি নেওয়ার কোনও প্রয়োজন নেই।
তাঁর কথায় নারদকাণ্ডে ধৃত মন্ত্রী-বিধায়ক দের বিরুদ্ধে তদন্তের জন্য অধ্যক্ষের অনুমোদন অপ্রয়োজনীয়। তাঁর মতে, এই তদন্তে পক্ষপাতহীনভাবে প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করা উচিত ছিল সিবিআই-এর।
আরও পড়ুন- বিজেপি করে বলে শুভেন্দু-মুকুলের সাত খুন মাফ! যত দোষ ফিরহাদ-মদনের? ফুঁসছে তৃণমূল শিবির!
বিকাশবাবু বলেছেন, ‘নারদকাণ্ডে অভিযুক্তরা বিধানসভার বিতর্ক চলাকালীন টাকা নেননি। তাই তাঁদের বিরুদ্ধে তদন্ত চালাতে অধ্যক্ষের অনুমতির দরকার নেই। এই তদন্তে প্রত্যেক অভিযুক্তকে গ্রেফতার করে আদালতে পেশ করা উচিত সিবিআইয়ের। তার পর আদালত বাকি সিদ্ধান্ত নেবেl’
সিবিআইয়ের গ্রেফতারির পরে তৃণমূলের দাবি, বিধানসভার অধ্যক্ষের অনুমতি ছাড়াই তাঁদের গ্রেফতার করা হয়েছে। যা বেআইনি। আদালতেও এই মর্মে সওয়াল করবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।





