শ্রাবণ মাস শিব ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মাসে প্রতি সোমবার দেবাদিদেব মহাদেবের পুজো করা হয়। এবছর পাঁচটি সোমবার পড়েছে শ্রাবণ মাসে। কাল হচ্ছে শেষ অর্থাৎ পঞ্চম সোমবার।
শাস্ত্র মতে, শ্রাবণ মাসে শিবে আরাধনা করলে আশীর্বাদ এবং বিশেষ ফল পাওয়া যায়। তবে শ্রাবণ মাসে এই শিব পূজোর বিশেষ কিছু বিধি রয়েছে যা পালন করতে হয় —
১. প্রতিদিন স্নানের পর শিব মন্দিরে গিয়ে শিবের জলবিভাসিকা সম্পূর্ণ করতে হয়। অর্পণ করতে হয় কালো তিল এবং ওম নমঃ শিবায় মন্ত্র জপ করতে হয়।
২. প্রতিদিন ২১ টি বেলপাতা য়ে চন্দন মাখিয়ে’ ও নমঃ শিবায়’ লিখলে শুভ লাভ হয়।
৩. বিবাহ বন্ধনে বাধা এলে শ্রাবণ মাসে শিবলিঙ্গে জাফরান মিশ্রিত দুধ অর্পণ করতে হয়।।
৪. এই মাসে যে কোন একটি সোমবার জলে দুধ ও কালো তিল দিয়ে শিবলিঙ্গের অভিষেক করলে শিবের আশীর্বাদ পাওয়া যায়।
শাস্ত্র মতে, পদ্ধতিগুলি অনুসরণ করলে ভক্তের মনস্কামনা পূর্ণ হয়, মানসিক শান্তি মেলে এবং রোগ মুক্তি হয়।





