শাসকের গদিতে ফের মমতা! পুরনো পদে ফিরছেন বীরেন্দ্র, জাভেদ শামিম’রা

বিজেপিকে হালায় হারিয়ে ফেল বাংলার গদিতে মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ভোটের আগে সরে যেতে হয়েছিল যে পুলিশ অফিসারদের এবার ভোট মিটতে ফের নিজেদের পুরনো পদে ফিরছেন তাঁরা। জাভেদ শামিম, বীরেন্দ্র’রা ফিরে আসছেন নিজেদের পুরনো পদে। এদিন নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন যে রাজ্যের ডিজির দায়িত্বে ফিরিয়ে আনা হল বীরেন্দ্রকে। এছাড়া এডিজি, আইনশৃঙ্খলা পদ ফিরে পেলেন জাভেদ শামিম। আরও রদবদলের ইঙ্গিতও এদিন দিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন- মমতার ছবিতে কালো কালি, ভোট পরবর্তী হিংসার ঘটনার প্রতিবাদে তৃণমূল অফিসের সামনে বিজেপির ছাত্র পরিষদ

প্রসঙ্গত উল্লেখ্য, ভোটের দিনক্ষণ ঘোষণার পরের দিনই এডিজি আইনশৃঙ্খলা পদ থেকে জাভেদ শামিমকে সরিয়ে দিয়েছিল নির্বাচন কমিশন। তাঁর বদলে ওই পদে আনা হয় জগ মোহনকে। এছাড়া রাজ্য পুলিশের বিভিন্ন পদে রাজ্য সরকারের সমর্থন ছাড়াই রদবদল করেছিল নির্বাচন কমিশন। যা নিয়ে মোটেই খুশি ছিল না তৃণমূল।

আরও পড়ুন- ‘ভোটে হেরেও মুখ্যমন্ত্রী হলেন, রাজ্যে এর আগে এমন হয়নি’, মমতাকে তীব্র তোপ শুভেন্দুর

বিপুল ভোটে বিজেপিকে পরাজিত করার পর মমতা বন্দোপাধ্যায় সরাসরি কোচবিহারের এসপি-র বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগও তুলেছিলেন। শীতলকুচির ঘটনার জন্যেও পরোক্ষ ভাবে তাঁকেই দায়ী করেছিলেন মমতা। ‘পরে দেখে নেওয়ার’ও হুঁশিয়ারি দিয়েছিলেন। এই আবহে রাজ্য পুলিশের বিভিন্ন পদে আরও রদবদল হওয়ার কথা আগেভাগেই জানিয়ে রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

RELATED Articles