করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার সঙ্গে সঙ্গেই গোটা দেশ তথা রাজ্যের বেহাল অবস্থা হয়েছে। এই সময় নিজেকে সুস্থ রাখা সবথেকে বেশি জরুরি। খেয়াল রাখতে হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন সঠিক থাকে। তবেই এই মারণ ভাইরাসের সঙ্গে লড়াই করা সম্ভব।
রোগ প্রতিরোধ ক্ষমতা সঠিক থাকলে শুধু করোনা কেমন, অন্যান্য নানান রোগ থেকেও দূরে থাকা যায়। তবে প্রতিদিন আমরা এমন কিছু কাজ করে ফেলি, যা অজান্তেই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরও বেশি দুর্বল করে। সেই কাজ থেকে নিজেকে বিরত রাখুন।
সবজি ভালোভাবে পরিষ্কার না করাঃ শাক-সবজি বা মাছ, মাংস কিনে বাড়িতে আনলে, তা রান্নার আগে ভালোভাবে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেওয়া উচিত। এমনটা না করলে রোগ প্রতিরোধ ক্ষমতার ওপর খারাপ প্রভাব পড়ার সম্ভাবনা।
পর্যাপ্ত পরিমাণ জল না খাওয়াঃ প্রতিদিন সকলের পর্যাপ্ত পরিমাণ জল পান করা উচিত। তা নাহলে শরীরে ডিহাইড্রেশনের সমস্যা দেখা দিতে পারে। এর জেরে দুর্বল হবে রোগ প্রতিরোধ ক্ষমতা।
আধ কাঁচা খাবার খাওয়াঃ খাবার ভালোভাবে রান্না করলে তাতে উপস্থিত ব্যাক্টিরিয়া নষ্ট হয়ে যায়। কিন্তু আধ কাঁচা বা কম সেদ্ধ শাক-সবজি বা মাছ, মাংসে ব্যাক্টিরিয়া পূর্ণ ভাবে নষ্ট হয় না। ফলে শরীরের ওপর কুপ্রভাব ফেলে। কোনও কোনও শাক-সবজি কাঁচা খাওয়া যেতে পারে। তবে লক্ষ্য রাখবেন, এর পরিমাণ যাতে অধিক না-হয়।
প্রোটিনযুক্ত খাবার না খাওয়াঃ খাদ্য তালিকায় অবশ্যই থাকতে হবে প্রোটিন-যুক্ত খাবার। প্রোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে বিশেষ উপকারী।
নির্দিষ্ট সময় অন্তর খাবার না খাওয়াঃ বর্তমানে যা পরিস্থিতি তাঁকে সঠিক সময়ে খাবার না খাওয়া না স্ট্রিক্ট ডায়েট ফলো করা ক্ষতিকর হতে পারে। দীর্ঘসময় খালি পেটে থাকলে তা রোগ প্রতিরোধ ক্ষমতাকে দুর্বল করে দেয়।
জাঙ্ক ফুড খাওয়াঃ বেশি পরিমাণে জাঙ্ক ফুড খেলে দ্রুত ওজন বৃদ্ধি হতে পারে। এর ফলে মেটাবলিকল রোগ হওয়ার সম্ভাবনা। সুস্বাস্থ্য বজায় রাখতে ট্রান্স-ফ্যাট, হাই সোডিয়াম খাবার-দাবার এড়িয়ে চলাই শ্রেয়।





