কোভিশিল্ডের একটি ডোজেই মাত হবে করোনা! দেশের বিশাল জনসংখ্যাকে টিকার আওতাভুক্ত করতে সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্র

করোনার দ্বিতীয় ধাক্কায় বেসামাল ভারত। নেই পর্যাপ্ত অক্সিজেন, প্রতিষেধক, ওষুধ কোন‌ও কিছুই। দেশের বিপুল জনসংখ্যার খুব কম অংশ এখন‌ও পর্যন্ত করোনারি প্রতিষেধক নিতে পেরেছে। এরমধ্যেই অপ্রতুলতা। ‌ কখন‌ও মেলেনা প্রথম ডোজ তো কখন‌ও দ্বিতীয়।

বিশেষজ্ঞ মহল মনে করছে ভারতবর্ষের মতো বিপুল জনসংখ্যার দেশে সবাইকে প্রতিষেধক-এর আওতাভুক্ত করা কার্যত অসম্ভব কেন্দ্রের কাছে। এই অবস্থায় যদি প্রতিষেধকের দুটি ডোজের পরিবর্তে যদি একটি ডোজেই তা সম্পন্ন হয়, তাহলে কিছুটা হলেও এই পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব হবে। আর তাই হয়তো সিদ্ধান্ত নেওয়া হতে পারে করোনা প্রতিষেধকের এবার থেকে দুটি ডোজ নয়, একটি ডোজ‌ই দেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ভারত বায়োটেক-এর কোভ্যাক্সিন দেশীয় পদ্ধতিতে তৈরি হলেও কোভিশিল্ড টিকাটি বৃটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং ব্রিটিশ-সুইডিশ ফার্মাসিউটিক্যাল ফার্ম অ্যাস্ট্রাজেনেকা’র সঙ্গে যৌথভাবে তৈরি হয়েছে। ভারতে এটির উৎপাদনকারী সংস্থা সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া‌। ভারতের বাজারে এটি এটি কোভিশিল্ড নামে এবং বাইরের দেশে ভ্যাক্সজেভ্রিয়া নামে পরিচিত।

ভারতবর্ষে বর্তমানে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান ৪-৬ সপ্তাহ ছিল প্রথমে পরে তা বেড়ে হয়েছে ১২-১৬ সপ্তাহ।

এই বিষয়ে প্রথমেই যেটা মাথায় রাখা হচ্ছে সমগ্র ভারতবাসীকে টিকা দিতে হবে। সেই ক্ষেত্রে দুটি শট নিলে এই বিপুল চাহিদা মেটানো সম্ভব হবে না। সেই ক্ষেত্রে এবার থেকে সরকার যদি কোভিশিল্ড প্রতিষেধক একক মাত্রায় দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়, তাহলে হয়তো এই জনসংখ্যাকে টিকার আওতাভুক্ত করা যাবে।

আর‌ও পড়ুন:করোনার বিরুদ্ধে পাওয়া গেল আর‌ও একটি হাতিয়ার! মার্কিন সংস্থার তৈরি ওষুধকে ছাড়পত্র দিল DCGI

রিপোর্ট বলছে অ্যাস্ট্রাজেনেকা একদম প্রথমে কোভিশিল্ড ভ্যাকসিনকে একক ডোজ হিসাবে ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছিল। তবে এর কার্যকারিতা নিয়ে সন্দিহান থাকায় দুটি ডোজ প্রতিষেধক হিসাবে চূড়ান্ত করা হয়।

তবে ভারতের জনসংখ্যা কে মাথায় রেখে এবার চিন্তা করা হচ্ছে একটি শট ভ্যাকসিনের। ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন টিকা ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপের অধীনে করোনার ওয়ার্কিং গ্রুপের চেয়ারম্যান এন কে অরোরা জানিয়েছেন, “আমরা কোভিশিল্ডের একক শট কতটা কার্যকর তা মূল্যায়ন করছি।”

আরও অন্যান্য খবর