গরম পড়তে না পড়তেই প্রচন্ড ঘাম হচ্ছে? পড়ুন আমাদের টিপস

ফাল্গুনেই সূর্যের তেজ ঘর্মাক্ত করে দিচ্ছে আমাদের। আর যাদের একটুতেই ঘামের সমস্যা তাদের জন্য এই সময়টা খুবই খারাপ। বিশেষ করে যাদের রোজ অফিস যেতে হয় বা স্কুল বা কলেজে যেতে হয় তাদের ক্ষেত্রে বিষয়টা অস্বস্তিকর। অতিরিক্ত ঘাম হওয়ার ভালো না শরীরের পক্ষে। কারণ এর মাধ্যমে শরীরের প্রয়োজন লবণ এবং জল বেরিয়ে যায়। তাই আপনি যদি এই সমস্যার মুখোমুখি হয়ে থাকেন তবে এই টিপসগুলো পড়ুন। কাজে দেবে। ।

খেতে বসে পাতে নুন দেবেন না। নুন কিন্তু আপনার শরীরকে অনেক বেশি দুর্বল করে দেয়। তাই অনেক বেশি পরিমাণে ঘাম হয়।

দুটো টমেটোর জুস করে পান করুন। সকাল বেলা খালি পেটে পান করলে কাজ হবে। ।

নিয়মিত যোগাভ্যাস এবং শরীরচর্চার কোন বিকল্প নেই। তাই রোজ অন্তত পনের মিনিট নিজেকে সময় দিন শরীরচর্চার জন্য।

স্নান করার সময় জলে নুন মিশিয়ে নেবেন। এতে ঘাম কম হবে।

অতিরিক্ত মসলাযুক্ত খাবার খাওয়া যাবেনা। এইগুলো বেশি পরিমাণে খেলে কিন্তু ঘাম বেশি হয়।

Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles