কথায় আছে মাছে-ভাতে বাঙালী। প্রতিদিনই প্রায় পাতে মাছ থাকেই এদের। তবে মাছ কিনতে গিয়ে অনেক সময় ঠকে যেতে হয় সাধারণ মানুষকে। আসুন জেনে নিই, টাটকা মাছ কিনবেন কিভাবে।
১. চোখ স্বচ্ছ হলেই সেই মাছ টাটকা।ফর্মালিন দেওয়ায় মাছের বাকি অংশ না পচলেও চোখের স্বচ্ছতা নষ্ট হয়ে যায়।
২. মাছের কানকোর রঙ যদি রক্তের মতো লাল হয় তবে সেটি টাটকা।
৩. চোখ আর কানকোর পরে মাছের চকচকে ভাব দেখেও মাছ কিনতে পারেন। তাজা মাছ সর্বদা চকচক করে।
৪. কোনো মাছকে আঙুল দিয়ে চেপে যদি দেখেন শক্ত তবে বুঝবেন সেটি ফ্রিজের, যদি নরম হয় তবে সেটি খারাপ; শুধুমাত্র যদি মাছটি চেপে রাখার পর ছেড়ে দিলে যদি আবার আগের মতো হয়ে যায় তবেই সেটি টাটকা।
৫. বাজে গন্ধ ছাড়লে অবশ্যই সেটি টাটকা নয়।
৬. চিংড়ি মাছের ক্ষেত্রে খোসা শক্ত থাকলে সেটি টাটকা, নেতিয়ে গেলে নেবেন না।
৭. শিঙি, মাগুর, শোল এইসব মাছগুলো ছটফট করছে কিনা দেখে নেবেন। যদি করে তবেই কিনবেন।






‘ভগবান শুধু আশা দেন, কাজ কিছুই করেন না!’ ঈশ্বরকে নিয়ে বিস্ফো’রক জাভেদ আখতার