শিয়রে শমন কমল নাথের। মঙ্গলবারের মধ্যেই নিজের দলের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে, এরকমই নির্দেশ দিয়ে চিঠি পাঠালেন মধ্যপ্রদেশের রাজ্যপাল লালজি ট্যান্ডন। চিঠিতে কমলনাথকে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, “আপনি যদি ১৭ই মার্চের মধ্যে ফ্লোর টেস্ট না করতে পারেন, এটাই মনে করা হবে আপনি সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছেন।”
লালজি ট্যান্ডন বিধানসভার অধ্যক্ষকে আস্থাভোটের কথা সোমবারই বলেন। রাজ্যপালের এই পদক্ষেপকে কমলনাথ ‘ভিত্তিহীন’ উল্লেখ করে রাজ্যপালকে চিঠি পাঠান। এই বিষয়ে তীব্র উষ্মা প্রকাশ করেছেন রাজ্যপাল। এমতাবস্থায় কমলনাথ মঙ্গলবার কী পদক্ষেপ গ্রহণ করেন, তার দিকেই তাকিয়ে দেশের রাজনৈতিক মহল।






