মুখ ঢেকেছে মহিলাদের অন্তর্বাসে। নারী শরীরে গরুর কান, গরুর শিং, কপালে টিপ।
হ্যাঁ ঠিক এভাবেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের ছবি বিকৃতি করে ছড়িয়ে দেওয়া হল ফেসবুকে।
বিজেপির রাজ্য সভাপতির সিংহভাগ বক্তব্যই সোশ্যাল মিডিয়ায় ট্রোল হয়। যতটা না রাজনৈতিক কারণে তার চেয়ে অনেক বেশি তাঁর বক্তব্যে থাকা ঘৃণাবাচক শব্দ, আবার কখনও হাস্যরসের জন্য। এবার অবশ্য মাত্রা ছাড়াল তাঁকে নিয়ে ট্রোল করার প্রবণতা। শেখ বাসির নামে এক যুবক দিলীপ ঘোষের ছবি বিকৃত করে আপলোড করলেন ফেসবুকে।

প্রত্যাশিত ভাবেই এই ছবি দেখে ক্ষোভে ফেটে পড়েছে বিজেপির কর্মী সমর্থকরা। এমন কুরুচিকর কাজের নিন্দা উঠে আসছে নাগরিক সমাজ থেকেও। শ্রীরামপুর থানায় লিখিত অভিযোগও জানিয়েছে বিজেপির হুগলি জেলার নেতৃত্ব। অভিযোগের তীর উঠেছে তৃণমূলের দিকেই। তবে প্রত্যাশিত ভাবেই তৃনমুলকর্মীরা অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবী, বিজেপি কর্মীরা তাদের দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছেন তা সত্যি নয়। তবে তৃণমূলের তরফে জানানো হয়েছে প্রয়োজনে বিষয়টি খতিয়ে দেখা হবে।





