রাজ্যের ৭ টি লোকসভা কেন্দ্রে পঞ্চম দফার ভোটগ্রহণ শুরু হলেও আসছে একের পর এক অশান্তির খবর। কখনও বিজেপি – তৃণমূল সংঘর্ষ, কখনও সিপিএম- তৃণমূল সংঘর্ষ। এবারে খবর মিলল কংগ্রেস – তৃণমূল সংঘর্ষের।
খানাকুলের শিমচকে বচসার জড়িয়ে পরে এই দুই দলের কর্মীরা৷ তৃণমূলের বিরুদ্ধে কংগ্রেসে তরফ থেকে অভিযোগ জানানো হয়েছে যে বুথে ঢুকতে দেওয়া হয়নি কংগ্রেসের পোলিং এজেন্টকে। শুধু তাই নয় তৃণমূলের পক্ষ থেকে হুমকিও দেওয়া হয়েছে স্থানীয় কংগ্রেস কর্মীদের। এছাড়াও বুথের সম্মুখে তৃণমূল কর্মীরা তৈরী করেছেন এক বেআইনি জমায়েতের।
কংগ্রেসের পোলিং এজেন্ট কে বুথে ঢুকতে বাঁধা দেওয়ায় বচসা শুরু হয় তৃণমূলের সঙ্গে কংগ্রেসের। এরপর কংগ্রেসের স্থানীয় নেতৃত্বের তরফে জানানো হয় যে এই ঘটনা সম্বন্ধে নির্বাচন কমিশনের নিকট অভিযোগ করবেন তারা। যদিও এই পুরো ঘটনাটি অস্বীকার করেছে সেখানকার তৃণমূল কর্মীরা৷
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]