দেশ জুড়ে চলছে আজ পঞ্চম দফার ভোটগ্রহণ। জম্মু এবং কাশ্মীরের পুলওয়ামাতেও সকাল থেকেই শুরু হয়ে গিয়েছিল ভোটগ্রহণ। কিন্তু হঠাৎ-ই পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বুথকে লক্ষ্য করে গ্রেনেড হামলা চালান দুষ্কৃতিরা।
গত ফেব্রুয়ারী মাসেই পুলওয়ামাতে জঙ্গি হানায় শহিদ হয় প্রায় ৪২ জন জওয়ান। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে উপতক্যায়। সেই পরিস্থিতি এখনও সেভাবে শান্ত হয়নি। জঙ্গি ক্রিয়াকলাপ যথেষ্টই রয়েছে উপতক্যাতে। এবারে তারই প্রভাব পরলো পঞ্চম দফার ভোট গ্রহণে।
সকাল পুলওয়ামার ওই বুথে ভোটগ্রহণ শুরু হলেও হঠাৎ করেই সেই বুথকে লক্ষ্য করে হয় গ্রেনেড হামলা। সেখানে দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী থাকলেও ঘটনার আকস্মিকতায় তারাও হতভম্ব হয়ে যায়। অনুমান করা হচ্ছে কোনো জঙ্গি দলই এই ঘটনা ঘটিয়েছে৷ বুথের ভোটকর্মী সহ কিছু ভোটাররা এই গ্রেনেড হামলায় আহত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷