ছাপ্পা ভোটের অভিযোগ তারকেশ্বরে।

ভয়ের ভোট তারকেশ্বরে। ভোটারদের গণতান্ত্রিক অধিকার থেকে বঞ্চিত করে প্রভাবিত করে তৃণমূলের হয়ে ভোট দেওয়ানোর অভিযোগ সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে।

 

তারকেশ্বরের আরামবাগের নস্করপুরের ১১০ নং বুথে তৃণমূল ছাত্র পরিষদের নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে ছাপ্পা ভোট দেওয়ানোর৷ বিরোধীদের অভিযোগ যে এই তৃণমূল ছাত্র পরিষদের নেতা ভোটারদের সঙ্গে বুথে ঢুকে নিজেই ইভিএম-এ কোন বোতামটি টিপতে হবে তা জানিয়ে দিচ্ছেন ভোটারদের৷ চুপ সেখানকার প্রিসাইডিং অফিসার। তাই বিরোধীরা নির্বাচন কমিশনের নিকট দ্বারস্থ হবে বলে জানিয়েছেন। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের সেই ছাত্র নেতা।

 

শুধু তাই নয় সেখানকার আশেপাশের অনেক বুথেই এই একই চিত্র বলে জানিয়েছেন সেখানকার বিজেপি কর্মীরা। অনেক বিজেপি পোলিং এজেন্টদের বুথে ঢুকতেও দেওয়া হয়নি বলে অভিযোগ৷ এছাড়াও সেখানকার আরেক বুথে খোদ পোলিং অফিসারই নাকী ভোটারদের এক নম্বর বোতাম টিপতে প্রভাবিত করছেন৷ নির্বাচন কমিশনে নিকটে তাঁর বিরুদ্ধে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন বিরোধীরা৷ তবে পরিশেষে বলা যায় যে তৃণমূলের ছাত্র পরিষদের নেতার এহেন কার্যকলাপ স্বাভাবিকভাবেই প্রশ্ন তুলছে ভোটারদের গণতান্ত্রিক অধিকার নিয়ে৷ তবে পরবর্তীতে নির্বাচন কমিশন সেই প্রিসাইডিং অফিসারকে সরিয়ে দেয়।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর