‘সবাই তো গা বাঁচিয়ে চলছে, আমিও ব্যতিক্রম নই, আমিও তাই করি’, কী কারণে হঠাৎ এমন উক্তি ‘অষ্টমী’র নায়ক সপ্তর্ষির

টেলিভিশনের পর্দায় সপ্তর্ষি মৌলিক (Saptarshi Maulik) পরিচিত মুখ। অন্যতম জনপ্রিয় বাংলা নাটকের দল ‘নান্দীকার’-এর একনিষ্ঠ কর্মী সপ্তর্ষি (Saptarshi Maulik)। নান্দীকারের হয়ে অনেক নাটক ও নির্দেশনা করেছেন তিনি। ‌ মঞ্চে অভিনয় করে দর্শকের নজরে এসেছেন আগেই। তারপর থেকেই এই সিনেমাও ওয়েব সিরিজ ধারাবাহিকে দেখা যায় তাকে। রাজ চক্রবর্তী পরিচালনায় কাজ করেছেন অভিনেতা। এমনকি লীনা গঙ্গোপাধ্যায়েরও কাস্ট করেছেন তাকে। ‌’শ্রীময়ী’ ধারাবাহিকে ইন্দ্রানী হালদারের ছোট ছেলে ডিঙ্কার চরিত্রে অভিনয় করেই দর্শকদের মন জয় করে নিয়েছিলেন। সেই ধারাবাহিকের পর সুযোগ পান ‘এক্কাদোক্কা’ ধারাবাহিকে নায়কের চরিত্রে। সেই সিরিয়ালে কাজ শেষের পর ওয়েব সিরিজ কেমিস্ট্রি মাসি-তে কাজ করেছেন অভিনেতা (Saptarshi Maulik)। এখন তিনি কাজ করছেন জি বাংলার ধারাবাহিক অষ্টমীতে।

অষ্টমী ধারাবাহিকে সপ্তর্ষি নিজের চরিত্র নিয়ে কথা বললেন সাক্ষাৎকারে। অষ্টমী ধারাবাহিকে সপ্তর্ষি মৌলিকের (Saptarshi Maulik) চরিত্রের নাম আয়ুষ্মান। সপ্তর্ষি অষ্টমী ধারাবাহীতে নিজের চরিত্র নিয়ে বলেছেন, “আমার কাছে প্রথম থেকেই চরিত্রটা খুব ইন্টারেস্টিং ছিল। এই ছেলেটি কোথাও গিয়ে বাবার কাছে ইম্পর্টেন্ট হতে চায় কিন্তু বাবা মনে করে না আয়ুষ্মান তার যোগ্য সন্তান। কিন্তু আয়ুষ্মানের মনে দুঃখ আছে বাবার প্রতি। অষ্টমী ধারাবাহিকের আমার চরিত্রটি পরিবারের সকলের থেকে ব্রাত্য। আমরা সকলেরই মন খারাপ হবে যদি পরিবারের সকলে আমাদেরকে ভালো না বাসেন বা প্রাধান্য না দেন। দুঃখটাই চরিত্রের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে”।

সপ্তর্ষিকে (Saptarshi Maulik) বেশিরভাগ চরিত্রই দেখা যায় ভীষণ অনেস্ট, ভীষণ ভোকাল। সেই ধারার বিপরীতে অষ্টমী ধারাবাহিকের সপ্তর্ষিকে দেখা যাচ্ছে একটু অন্যরকম ভাবে, সেটা নিয়েই কথা বলতে গিয়ে অভিনেতা জানান, ধারাবাহিকের চরিত্রের মতো অন্ধ বিশ্বাস সপ্তর্ষি (Saptarshi Maulik) করেন না। তিনি বলেছেন, “আমরা তাদের ভালোবাসি তাদের থেকে কিছু পেয়েছি বলেই ভালোবাসি। বাবা-মার ব্যাপারটা আলাদা। কিন্তু এরকম কখনোই হয় না আমাকে যে একদম ভালবাসেনা তাকে আমি ভীষণ ভালোবাসি। মানুষ চেনার বিষয়ে বেশ পোক্ত আমি, অন্ধভাবে কিছুই করি না কখনও।”

অষ্টমীর মত একটা ধারাবাহিকে অভিনয় করছেন সপ্তর্ষি (Saptarshi Maulik)। বাস্তব জীবনে কতটা ভগবানে বিশ্বাসী তিনি। এ প্রশ্নের উত্তরে অভিনেতা বলছেন, “ছোটবেলা থেকে আমি খুব নাস্তিক ছিলাম। যত বয়স বেড়েছে বয়সের সাথে সাথে মানুষ দুর্বল হয়, পরিবার যত বড় হতে থাকে নিজেকে ছাড়াও আরো অনেকের কথা ভাবতে হয়। সেই জায়গা থেকে আমি ভগবানে বিশ্বাস করি। ভগবানের রূপ, কেমন দেখতে দেখি না আমি। প্রে করলে যদি আমার মনের আরাম হয় আমি তাহলে সেটাই করি।” ভগবানকে নিয়ে কথা বলতে গিয়ে অভিনেতা জানিয়েছেন তার শিব ঠাকুর কে বেশ ভালো লাগে।

অভিনেতা (Saptarshi Maulik) আরও বলেন, “ভগবান একটা উইল পাওয়ারের মতো যে আমাদের প্রত্যেকদিন বলে তুমি পারবে, তুমি পারবে। সেটাকে আমি শিবের মধ্যে পাই সেটা আবার কেউ অন্যান্য ঠাকুরের মধ্যে পায় আবার কেউ আল্লাহর মধ্যে পায় আবার কেউ গুরুদ্বারে গিয়ে পায়। আমাদের ভগবান খুঁজে নেওয়ার দৃষ্টিভঙ্গি টা আলাদা তবে সবার মধ্যেই এই শক্তিটা রয়েছে।”

বর্তমান সমাজে ক্ষমতার অপব্যবহার হচ্ছে, কতটা এর বিরুদ্ধে কথা বলেন সপ্তর্ষি (Saptarshi Maulik) সেটা জানতে গিয়েই অভিনেতা বলেন, “বর্তমান সমাজে ক্ষমতার অপব্যবহার দেখতে অবশ্যই খারাপ লাগে তবে আমি কখনো প্রটেস্ট করতে পারিনি। আমার ধরনটাই আলাদা। আমি লেখা, গান, র‍্যাপ নাটকের মাধ্যমে প্রোটেস্ট করেছি‌। যতক্ষণ না নিজের কাঁধে এসে বন্দুকটা থেকছে ততক্ষণ সবাই চুপ। ততদিন সবাই গা বাঁচিয়ে চলছে, আমিও ব্যতিক্রম নই আমিও গা বাঁচিয়ে চলি।”

RELATED Articles