Saswata Chatterjee: অভিনেত্রী থেকে পরিচালনায়। ফারাক বেশ অনেকটা। ‘এটা আমাদের গল্প’ সিনেমাটি পরিচালনা করেছেন অভিনেত্রী মানসী সিনহা। এতদিন তিনি দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তার অভিনয়ের দক্ষতায়। এবার পরিচালক হিসেবে কত নাম্বার পাবেন তিনি। এখন সেটাই দেখার। আজ ২৬শে এপ্রিল মুক্তি পেতে চলেছে মানসী সিনহা পরিচালিত ছবি ‘এটা আমাদের গল্প’। একগুচ্ছ তারকাদের নিয়ে তৈরি হয়েছে এই ভিন্ন স্বাদের প্রেমের ছবি। ছবিতে মূল চরিত্রে অভিনয় করছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee) ও অপরাজিতা আঢ্য। খরাজ মুখোপাধ্যায়, সোহাগ সেন, কনীনিকা বন্দ্যোপাধ্যায়, দেবদূত ঘোষ সহ আরও অনেকে এই সিনেমায় অভিনয় করেছেন।
সম্প্রতি, ‘এটা আমাদের গল্প’ সিনেমাটি নিয়ে মুখ খুলেছেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। এই সিনেমায় নিজের চরিত্র নিয়ে অভিনেতা বলছেন, “ট্রেলারে কিছুই দেখিনি আমরা। মিস্টার শর্মা যে কতটা নাছোড়বান্দা সেটা ছবিটা দেখলে বোঝা যাবে। ষাটোর্ধ্ব বয়সে এসে তার মনের বয়স পঁচিশ। দেখে যখন একবার ভালো লেগে গেছে তিনি ছাড়বার পাত্র নন। তাকে কিভাবে বিরক্ত করা যায়, তাকে পটানোর জন্য কি কি করছে। এটা একটা অদ্ভুতুড়ে প্রেমের গল্প। লোকে কি ভাববে তা নিয়ে আটকে থাকেনি, সমাজ কি বলবে তা ভাবেনি।”
সাক্ষাৎকারে টলিপাড়ার অভিনেতা-অভিনেত্রীদের রাজনীতি করা নিয়েও সুর চড়িয়েছেন শাশ্বত (Saswata Chatterjee)। শাশ্বত (Saswata Chatterjee) বলেন, “যারা সিরিয়াসলি করতে চাইছে তাদের সিরিয়াসলি এগোতে। সত্যিই খুব দরকার। পলিটিক্স একটা ইম্পোর্টেন্ট প্রফেশন। বিভিন্ন চ্যানেল দেখে দেখে আমরা ব্যাপারটাকে খুব খেলো ভাবি। মাথায় রাখতে হবে এরা কিন্তু রাজ্য চালাচ্ছে, দেশ চালাচ্ছে। সেটা যদি কেউ সিরিয়াসলি করতে চায় তাইলে ফুলটাইম ঝাঁপাতে হবে। যদি কিছু সুবিধার জন্য যাওয়া হয়, বলব যাবেন না। কোন কাজ মানুষ করে ভালোবেসে করে, কোন ফায়দা তোলার জন্য যাওয়াটা তো ঠিক নয়।”
বিপক্ষ দলে থাকার জন্য হাত থেকে নাকি কাজ বেরিয়ে যাচ্ছে এমন কি সত্যিই হয়! সাক্ষাৎকারে অভিনেতা (Saswata Chatterjee) বলছেন, “আমি তো কোন দলেই প্রত্যক্ষভাবে নেই। আমার কাছে তো অফার এসেছিল। আমি পলিটিক্সের লোক নই কি করবো আমি পলিটিক্সে গিয়ে। প্রত্যেকটা জিনিসের একটা বেস থাকে। আমি তপসে করেছি বলে অজিত করতে পেরেছি, আমি অজিত করেছি বলে শবর করতে পেরেছি। সোজা গ্রাজুয়েট হবো, ১-১০ কিছু পড়ব না তা হয় না। আমি কোন পলিটিক্যাল পার্টির হয়ে প্রচারে যায়নি হাতজোড় করে রিফিউজ করেছি।”
‘এটা আমাদের গল্প’ সিনেমাটি কথা বলতে গিয়ে অভিনেতা (Saswata Chatterjee) বলেছেন, “এই সিনেমায় আমার এন্ট্রি শুট হয়েছে তিন দিন ধরে। যে ভাষাটা আমি জানি না সেই ভাষায় আমি শুটিং করেছি। ডিরেক্টরদের কত কনফিডেন্স আমাকে দিয়েই আবার ডাবড করিয়েছে।”
কোন সিনেমা দর্শক টানবে তার কথা বললেন শাশ্বত চট্টোপাধ্যায় (Saswata Chatterjee)। শাশ্বত (Saswata Chatterjee) বলছেন,” যে সিনেমাটা দর্শকদের মনে লাগবে সেই সিনেমাটাই দর্শক টানবে। দর্শকদের ইমোশন ছুঁতে হবে। ওই দিনটা চলে গেছে একা একজন হিরো নিজের কারিশ্মা দিয়ে ছবি টানবেন। সাবজেক্ট যদি ভালো না লাগে তোমার ছবি চলবে না।”





