গরম থেকে স্বস্তি নেই এখনই, জারি তীব্র তাপপ্রবাহে লাল সর্তকতা, ৫০ বছরের রেকর্ড ভাঙতে চলছে গরম, কী হাল হবে বঙ্গবাসীর?

গত সপ্তাহ থেকেই তাপপ্রবাহের (Heat wave) সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। চরম তাপপ্রবাহের সর্তকতা জারি হয়েছে এই সপ্তাহেও। তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। ‌ কোন কোন জেলায় তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছোঁবে। এখনই তাপ প্রবাহ থেকে স্বস্তি নেই বঙ্গবাসীর। প্রতিদিনই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হওয়ার পূর্বাভাস দেওয়া হচ্ছে। ‌আবহাওয়া দপ্তর সতর্ক করেছে চরম তাপপ্রবাহের (Heat wave) জন্য। আজ শুক্রবার রাজ্যের পাঁচ জেলাকে বাদ দিয়ে বাকি সব জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। তাপপ্রবাহের জেরেই দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় লাল ও কমলা সর্তকতা জারি হয়েছে।

আবহাওয়া দফতরের তরফে, লাল সতর্কতা (Heat wave) জারি করা হয়েছে উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর এবং মালদহ জেলায়। দক্ষিণবঙ্গের জন্য পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় রয়েছে তাপপ্রবাহের (Heat wave) লাল সর্তকতা। এছাড়া বাকি জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, এদিন দার্জিলিং ও কালিম্পং তাপপ্রবাহে বাইরে। এমনকি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তির আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাকি সব জেলায় তীব্র তাপপ্রবাহের (Heat wave) কারণে লাল সতর্কতা আবার কোথাও কমলা সতর্কতা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার উত্তরবঙ্গের শহরগুলির মধ্যে তাপপ্রবাহ (Heat wave) ছিল মালদহ ও বালুরঘাটে, সর্বোচ্চ তাপমাত্রা ছিল যথাক্রমে ৪১ ও ৪০.৫ ডিগ্রি সেলসিয়াস। কলকাতাতে বৃহস্পতিবার তাপপ্রবাহ (Heat wave) চলছে। ‌বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৬ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবারে ও তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা।

আগামী চারদিন পশ্চিমবঙ্গ ও ওড়িশায় তীব্র তাপপ্রবাহের (Heat wave) পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। তাছাড়া, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি, তেলেঙ্গানা, কর্ণাটক এবং উত্তর প্রদেশের অনেক অঞ্চল আগামী চার দিনের মধ্যে তাপপ্রবাহ চলবে।

IMD-এর আবহাওয়া বুলেটিনে বলা হয়েছে, “একটি ঘূর্ণিঝড়, পশ্চিমী বিঘ্ন ঘূর্ণিঝড় হিসাবে মধ্য ও উপরের ট্রপোস্ফিয়ারিক স্তরে দক্ষিণ ইরানের উপর অবস্থিত। ২৬ এপ্রিল নিম্ন ট্রপোস্ফিয়ারিক স্তরে পশ্চিম রাজস্থানের উপর একটি প্ররোচিত ঘূর্ণিঝড় সঞ্চালন হওয়ার সম্ভাবনা রয়েছে।”

RELATED Articles